শিরোনাম:
●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুরে এক কারাগারেই সাঈদী-বাবরের ঈদ
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুরে এক কারাগারেই সাঈদী-বাবরের ঈদ
রবিবার ● ১৭ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশিমপুরে এক কারাগারেই সাঈদী-বাবরের ঈদ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.১৯মি.) একই কারাগারে ঈদ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। ঈদের দিন ১৬ জুন শনিবার সকালে কাশিমপুরে অন্য কারাবন্দিদের সঙ্গে নাস্তায় একই খাবার পায়েস ও মুড়ি খেয়েছেন তারা।

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত সাঈদী এবং ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বাবর রয়েছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ। এই কারাগারের বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা

তিনি বলেন, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী বাবর, জামায়াত নেতা সাঈদী, আওয়ামী লীগের এমপি আমানুর রহমান রানাসহ দেড় হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দন্ডপ্রাপ্ত। ঈদ উপলক্ষে এ কারাগারে গরীব ও দুঃস্থ বন্দিদের জন্য প্রায় ৪০০ নতুন লুঙ্গি দেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ময়মনসিংহের এমপি হান্নান মিয়াসহ ৩ হাজারের মত বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৪০ জন ফাঁসির দন্ডপ্রাপ্ত। এখানে তিনটি পৃথক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা ঈদে ৩০০ মত গরীব বন্দিদের লুঙ্গি দিয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাহজাহান মিয়া জানান, এই কারাগারের দুই হাজার ৩০০ জন বন্দির মধ্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত ৬ শতাধিক। সেখানে বন্দির জন্য দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলম জানান, তার কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন। তবে সেখানে ফাঁসির কোনো আসামি নেই।

গাজীপুরে ওই চারটি কারাগারের বন্দিদেরই সকালের নাস্তায় পায়েস ও মুড়ি, দুপুরে আলুর দম, রুইমাছ ভাজা, ডিম, সাদা ভাত, রাতে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, পান-সুপারী ও কোমল পানীয় দেয়া হয়।





আর্কাইভ