শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে কৃত্রিম উপায়ে ময়ূরের বাচ্চা উৎপাদন
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে কৃত্রিম উপায়ে ময়ূরের বাচ্চা উৎপাদন
বুধবার ● ২০ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সাফারি পার্কে কৃত্রিম উপায়ে ময়ূরের বাচ্চা উৎপাদন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.১৩মি.) গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ‘সাফারি কিংডম’-এ রয়েছে ৯টি পাখিশালা। এর মধ্যে নীল-সোনালি ম্যাকাউ, গ্রিন ম্যাকাউ, আফ্রিকান গ্রে প্যারট, টিয়া প্যালিকেন, লুটিনো রিংনেক প্যারট ও ময়ূরসহ প্রায় ৩০ প্রজাতির পাখি রয়েছে। সেখানে তারা স্বাচ্ছন্দে বিচরণ করছে। পার্ক কর্তৃপক্ষের দেয়া খাবার খাচ্ছে। প্রজনন করছে। সাফারি পার্ক কর্তৃপক্ষ বলেছেন, তারা বিভিন্ন সময়ে ডিম দিলেও বিভিন্ন কারণে তা থেকে বাচ্চা হচ্ছে না। পার্কে এসব পাখির বংশ বৃদ্ধির জন্য কৃত্রিম উপায়কে (ইনকিউবেটর) বেছে নেয়া হয়েছে।

পার্কের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সমীর সুর চৌধুরী বলেন, পার্কের প্রকল্প পরিচালক মো. সামসুল আজম স্যারের ঐকান্তিক ইচ্ছায় পার্কে ডিম থেকে বাচ্চা ফোটানোর যন্ত্রপাতি ও সরঞ্জামাদি কেনা হয়। বর্তমানে ওইসব যন্ত্রপাতির মাধ্যমে ময়ূরের ডিম থেকে তিন ধাপে ১৯টি বাচ্চা উৎপাদন করা হয়েছে। এদের মধ্যে প্রথম ধাপে ১০টি এবং দ্বিতীয় ধাপে ৭টি ও ৩য় ধাপে ২টি বাচ্চা পার্কের ইনকিউবেটর রুমে উৎপাদনের পর বড় হচ্ছে।

পার্কের সাফারি কিংডমে কর্মরত ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান জানান, ময়ূর বেস্টনিতেও প্রাকৃতিকভাবে ময়ূর নিজেরাও ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাচ্ছে। ময়ূর সাধারণত ফেব্রুয়ারি-মে পর্যন্ত ডিম দেয়। প্রতিবারে ৮-১০টি করে ডিম দেয়। এদের ডিম থেকে ২৮-৩০ দিনে বাচ্চা ফুটে বের হয়। এ বছর প্রাকৃতিকভাবে ডিম ফুটে চারটা বাচ্চা হয়েছে। ইতিপূর্বে এখানে অসংখ্য বাচ্চা হয়েছে। তবে প্রকৃতিতে অতি বৃষ্টিপাত, তাপমাত্রার উঠা-নামাসহ নানা প্রতিকূলতায় ডিম নষ্ট হয়ে যায়। কিছু ময়ূর আবদ্ধ পরিবেশে রাখা হয়েছে। তারাও ডিম দিচ্ছে। এদের ডিম ইনকিউবেটরে তা দিয়ে বাচ্চা উৎপাদন করা হচ্ছে। এখানে প্রাপ্ত বয়স্ক ৮০টির মতো ভারতীয় রঙ্গিন ও সাদা ময়ূর পার্কে রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ময়ূর হলো বিলুপ্ত প্রাণি। প্রকৃতিতে এদের সংখ্যা বাড়ানোর চিন্তা-ভাবনা করছে পার্ক কর্তৃপক্ষ। এখানে ইনকিউবেটরে ময়ূরের বাচ্চা ফুটানো ব্যবস্থাকরণ তারই একটি প্রাথমিক পদক্ষেপ। তবে এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। বর্ষার দিনে দীর্ঘ সময় পার্কে বিদ্যুৎহীন হয়ে পড়লে এবং এসময় এখানে থাকা সোলার সিস্টেমও পর্যাপ্ত সূর্যালোকের অভাব দেখা দেয়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ প্রাপ্তিতে সমস্যা হয়। এতে ডিম ও বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এজন্য নিরবিচ্ছন্ন বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করা জরুরি। এখানে ময়ূর ছাড়াও উটপাখি ও ডাক সোয়ানের ডিম ফুটানোর চেষ্টা চলছে।

পার্কের প্রকল্প পরিচালক সামসুল আজম জানান, তিন মাস আগে ইনকিউবেটর চালু করা হয়েছে। এটি চায়না থেকে আনা হয়েছে। আমার জানামতে দেশে এমন ইনকিউবেটর আর কোথাও নেই। এখানে বিলুপ্ত পাখি ময়ূর ছাড়াও উটপাখিসহ অন্যান্য পাখির ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্যই এ যন্ত্রটি পার্কে স্থাপন করা হয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশে পাখিদের ডিম অনেকাংশে নষ্ট হয়ে যায়। ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটানোর জন্যই আয়বর্ধক এ প্রকল্প হতে নেয়া হয়েছে। তবে বর্তমানে উট পাখি ও ডার্ক সোয়ানের ডিম ইনকিউবেটরে দেয়া হয়েছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)