শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশণের তেলেসমাতী তদন্ত প্রতিবেদন প্রকাশ
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশণের তেলেসমাতী তদন্ত প্রতিবেদন প্রকাশ
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশণের তেলেসমাতী তদন্ত প্রতিবেদন প্রকাশ

--- ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপার ট্রাক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম লিপটন (২৬) কে ইটভাটায় পুড়িয়ে হত্যা করা হতে পারে বলে অনুমান নির্ভর তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। নিখোঁজ লিপটনের মামলা তদন্তে বলা হয়েছে তানিয়ার বিরুদ্ধে লিপটন অপহরণের কোন সাক্ষি প্রমান না পাওয়া গেলেও পারিপার্শ্বিক অবস্থাদৃষ্টে বিবাদী শারমিন আক্তার তানিয়াসহ অন্যান্য অপারাধীগন ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাই জিআর মামলা রুজু করে তানিয়াসহ অন্যান্যদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আদালতে দেওয়া প্রতিবেদনে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর এসআই গাবুর আলী সরদার তার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলা তদন্তে পারিপার্শ্বিক অবস্থাদৃষ্টে অনুমান নির্ভর দায়সারা গোছের প্রতিবেদন দাখিল করায় হতাশ জেলাবাসী। জানা গেছে, গত ৪ জানুয়ারী/১৮ শৈলকুপার হাবিবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রিয়াজুল ইসলাম লিপটন নিখোঁজ হওয়ার পর দায়িত্বশীল অনেক পত্র-পত্রিকা ফলাও করে খবর প্রকাশ করে। ঝিনাইদহ পিবিআইর এসআই গাবুর আলী সরদার একাধিক সাক্ষির সাক্ষ্য শেষে আদালতে তার মতামত উপস্থাপন করেছেন। তিনি উল্লেখ করেছেন, মামলার আসামী শৈলকুপা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার তানিয়া শৈলকুপার কাজী পাড়ার মৃত আশরাফুল আলমের স্বামী পরিত্যাক্তা মেয়ের সাথে নিখোঁজ লিপটনের পরকীয়া ছিল। সেই সুত্র ধরে লিপটন তানিয়ার বাড়িতে যাতায়াত করতো। নিখোঁজ হওয়ার পর তানিয়া তার ইটভাটার সরদার নজরুল ইসলামসহ একাধিক ব্যক্তির সাথ মোবাইলে কথা বলার বিষয়টি পিবিআই রহস্যজনক চোখে দেখছে। লিপটন নিখোঁজ হওয়ার আগে পরে তানিয়ার সাথে একাধিক ব্যক্তি মোবাইল ফোনে কথা বলেছে। সচেতন মহলের জিজ্ঞাসা তদন্ত কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটি মামলার প্রকৃত সত্য উদঘাটন না করেই অনুমান নির্ভর প্রতিবেদন দাখিল করেছেন। শৈলকুপার বীর মুক্তিযোদ্ধা কন্যা শারমিন আক্তার তানিয়া শিক্ষকতার পাশাপাশি ইটভাটাসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সে কারনে তার সাথে অনেকেরই নিয়মিত কর্তাবার্তা হয় বা হতেই পারে। কাকতালীয়ভাবে ঘটনার দিন যারা কথা বলেছে তাদেরকে তদন্ত কর্মকর্তা অযাচিতভাবে সন্দেহের আওতায় আনতে চেষ্টা করছেন বলে অবস্থাদৃষ্টে মনে হয়। লিপটন নিখোঁজের কদিন আগে শৈলকুপা চৌরাস্তা মোড়ে অবস্থিত শারমিন আক্তার তানিয়ার নামীয় পাকা বাড়ি দখলকে কেন্দ্র করে তুমুল হৈচৈ পড়ে শৈলকুপা জুড়ে। নানা বিতর্কের জন্ম নেয়া মামলা মোকর্দ্দমা চলমান সংক্রান্ত ওই বাড়ি নিয়ে তানিয়ার সাথে মাঠপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে ক্লিনিক ব্যবসায়ী শাহীন আক্তার পলাশের ব্যাপক বিরোধ চলছিল। এ সংক্রান্ত বিষয়ে শারমিন আক্তার তানিয়া পলাশের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে একটি মামলা করে ও বর্তমানে উক্ত মামলায় পলাশ জামিনে আছে। জেলার গোটা প্রশাসন বিষয়টি অবগত উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে সে সময় স্যোসাল মিডিয়ায় নানা খবর প্রচারিত হয়। সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিক পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই সেসময় শারমিন আক্তার তানিয়া, শাহীন আক্তার পলাশ শৈলকুপা থানার ওসি এবং জেলা পুলিশের সাথে কথা বলেন। ফলে তানিয়ার সাথে মোবাইল ফোনে কথা বলা মানেই তারা অভিযুক্ত হবেন বিষয়টি আপত্তিকর বলে দাবি করেছেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ। শৈলকুপাসহ জেলাবাসী লিপটন নিখোঁজ হওয়ার মামলায় প্রকৃত সত্য উদঘাটন না হওয়ায় ব্যাপক হতাশ হয়েছেন। লিপটনের পিতা আব্দুল খালেকের দায়ের করা মামলায় অভিযুক্ত তানিয়ার সাথে তার সাবেক স্বামী শাহীন আক্তার পলাশের একাধিক মামলা মোকর্দ্দমা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে, শাহিন আক্তার পলাশ নিজের স্বার্থ হাসিল করতে লিপটনের পিতাকে ম্যানেজ করে পলাশের সাথে বিবাদমান দুই একজনকে ফাঁসানোর মহা কৌশলী ফাঁদ পেতেছে। পলাশের বিরুদ্ধে দায়ের করা তানিয়ার মামলার জের ধরেই লিপটন নিখোঁজের মত একটি স্পর্শকাতর মামলায় অন্যদেরকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও শৈলকুপায় কর্মরত দায়িত্বশীল সাংবাদিকগণ ও একাধিক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে। শৈলকুপাসহ জেলাবাসী নিখোঁজ লিপটনের প্রকৃত সত্য জানতে চায়, কোন দায়সারা তদন্ত প্রতিবেদন নয়। আরো উল্লেখ্য, শৈলকুপার কথিত ট্রাক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম লিপটন একসময় ছাত্রদলের ক্যাডার ছিল এবং তার বিরুদ্ধে শৈলকুপা থানায় বিভিন্ন প্রকার ৮টি মামলা চলমান রয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)