শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » জাতীয় » সিলেটে বিএনপি-জামায়াত প্রতিদ্বন্দ্বী হলেও জোটের মাঝে কোনো বিভেদ নাই : ফখরুল
প্রথম পাতা » জাতীয় » সিলেটে বিএনপি-জামায়াত প্রতিদ্বন্দ্বী হলেও জোটের মাঝে কোনো বিভেদ নাই : ফখরুল
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বিএনপি-জামায়াত প্রতিদ্বন্দ্বী হলেও জোটের মাঝে কোনো বিভেদ নাই : ফখরুল

---সিলেট প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) সিলেট সিটি নির্বাচন থেকে ২০ দলীয় জোটের একক প্রার্থী নির্ধারণের সকল চেষ্টা আপাতত ব্যর্থ হয়েছে। তবে, ভবিষ্যতে আবারো এক হওয়ার ইঙ্গিত দিয়েছেন জোটের নেতৃবৃন্দ। সিলেটে শেষ অবধি জামায়াত ভোটে থাকলেও তাতে জোটের ঐক্যে প্রভাব ফেলবে না এবং জাতীয় নির্বাচনে দুই দল এক হয়েই লড়বে-এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের মেয়র পদে প্রার্থী হয়েছেন। গত ৪ জুলাই বিএনপির পক্ষ থেকে জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেয়ার ঘোষণা এলেও জামায়াতকে বাগে আনতে ব্যর্থ হয় তারা। আর ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে হয়ে যায়। জামায়াত নেতা জুবায়ের সেখানে পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন থেকেই বিএনপি ও জামায়াতের মধ্যে তোলপাড় শুরু হয়। নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে জামায়াতের এহসানুল মাহবুব ছাড়াও থেকে যান বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম। তখন জোটের একক প্রার্থী হিসেব আরিফুল হককে টিকিয়ে রাখতে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জামায়াতকে প্রচারণা থেকে নিবৃত্ত করার চেষ্টা চালিয়ে আসছেন। তবে প্রচারণা শুরুর পাঁচদিন পেরিয়ে গেলেও নির্বাচন থেকে সরে আসার ডাকে সাড়া দেয়নি জামায়াত।

১৫ জুলাই শনিবার সিলেটের মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থীর বিষয়ে ২০ দলের জরুরি বৈঠক শেষে মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলাম ২০ দলের প্রার্থী হিসেবে আরিফুল ইসলামকে সমর্থন করবে। তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।’

সিলেটে বিএনপি-জামায়াত প্রতিদ্বন্দ্বী হলেও জোটের মাঝে কোনো বিভেদ নাই বলে দাবি করেন ফখরুল জানিয়েছেন , ‘সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটি নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আমরা আশা করি সিলেটে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দেবে। আমাদের ঐক্য অটুট আছে।’

সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর সাথে তাল মিলিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। জোটের শক্তিশালী দল হিসেবে নিজেদের অস্তিত্ব আর ভোটব্যাংকের জানান দিতেই মূলত তারা নির্বাচনে লড়ে যাবেন শেষ পর্যন্ত-এমন তথ্য এসেছে দলটির পক্ষ থেকে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)