শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » সিসিক নির্বাচনের প্রচারণা শেষ : কাল নির্বাচন
প্রথম পাতা » রাজনীতি » সিসিক নির্বাচনের প্রচারণা শেষ : কাল নির্বাচন
রবিবার ● ২৯ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিসিক নির্বাচনের প্রচারণা শেষ : কাল নির্বাচন

---সিলেট প্রতিনিধি :: (১৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০২ মি.) গতকাল শনিবার ২৮জুলাই মধ্যরাতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করেছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা।

নির্বাচন কমিশনের বেধে দেয়া নিয়মের মাঝে মিছিল, সভা, আর মাইকিংয়ের মাধ্যমে গোটা সিটি কর্পোরেশন এলাকা জুড়ে ছিল বর্ণাঢ্য প্রচারণা। এবারের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে ভোটারদের মধ্যে। সকল স্তরের ভোটারদের প্রত্যাশা এবারের সিলেট সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাধ্যে যিনি সৎ ও যোগ্য তারই জয় হবে। ভোটাররা সে লক্ষ্যেই প্রার্থী নির্বাচন প্রায় করেই ফেলেছেন।

আগামী ৩০জুলাই সোমবার চতুর্থবারের মত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারনার শেষ দিনে মাঠ চষে বেড়িছেন সর্মথকদের বহর নিয়ে। প্রচারণায় প্রার্থীদের পক্ষে তরুন ও নারী কর্মীদের সক্রিয় ভূমিকা দেখা গেছে বেশি।

আগামী ৩০জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভোট উৎসবে মেতে উঠেছে মেয়র প্রার্থী ও সিসিকের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।

২৭টি ওয়ার্ডের মাধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ণ ওয়ার্ড ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহর। যা সিলেটের সবচেয়ে অভিজাত এলাকা হিসেবে খ্যাত। ২২নং
ওয়ার্ডে সরজমিন ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তারা হলেন এডভোকেট সালেহ আহমদ সেলিম (টিফিন ক্যারিয়ার), সৈয়দ মিসবাহ উদ্দিন (রেডিও), আবু জাফর (লাটিম), দিদার হোসেন রুবেল (ঘুড়ি), ইব্রাহিম খান সাদেক (এসি মার্কা), ফজলে রাব্বী চৌধরী (মিষ্টি কুমরা)।

এ ওয়ার্ডে এডভোকেট সালেহ আহমদ সেলিম (টিফিন ক্যারিয়ার), সৈয়দ মিসবাহ উদ্দিন (রেডিও), নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তাই কিছুটা হলেও শঙ্কামুক্ত রয়েছেন দুনু প্রার্থী। ভোটারদের ধারণা এখানে টিফিন ক্যারিয়ার ও রেডিও প্রতিকের মধ্যে দ্বিমুখী লড়াই হবে।

ভোটাররা বলেন, এ ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হবে এডভোকেট সালেহ আহমদ সেলিম (টিফিন ক্যারিয়ার), সৈয়দ মিসবাহ উদ্দিন (রেডিও) মার্কার মাধ্যে।
তবে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছেন এডভোকেট সালেহ আহমদ সেলিম। তাছাড়া ছয় প্রার্থীর মাধ্যে সবচেয়ে শিক্ষিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এডভোকেট সালেহ আহমদ সেলিম। ক্লিন ইমেজের কারনে কিছুটা হলেও সুবিধা পাবেন তিনি।

উল্লেখ্য, ২২নং ওয়ার্ডে দশটি ব্লকে মোট ১০হাজার সাতশত ২১ভোট রয়েছে। এর মাধ্যে পুরুষ ভোটার ৫,৬২৩ জন আর নারী ভোটার ৪০৯৮জন।





রাজনীতি এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)