রবিবার ● ২৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » মানুষের জীবন রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম : ইসরাফিল আলম এমপি
মানুষের জীবন রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম : ইসরাফিল আলম এমপি
আত্রাই প্রতিনিধি :: (১৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৯ মি.) নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ ইসরাফিল আলম বলেছেন, বৃক্ষ মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। বৃক্ষ আমাদের অকৃতিম বন্ধু। বৃক্ষহীন পৃথীবিতে প্রাণের অস্থিত্ব কল্পনাও করা যায় না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে অধিকহারে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করতে হবে।
তিনি ২৯ জুলাই রবিবার দুপুরে আত্রাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃতায় এসব কথা বলেন।
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্রাই উপজেলায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো: ইসরাফিল আলম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধে উপস্তিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার বশির উদ্দিন আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী প্রমূখ।
তিনদিন ব্যাপী এ ফলদ বৃক্ষ মেলায় মোট ১৮টি ষ্টলে নানা জাতের ফলদ গাছের চারা ও কৃষি তথ্য বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী