মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাসিক নির্বাচনে নৌকার বিজয়
রাসিক নির্বাচনে নৌকার বিজয়
রাজশাহী প্রতিনিধি :: (১৫ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩০ মি.) রাজশাহী সিটি নির্বাচনের ১৩৮কেন্দ্রে ভোট গ্রহণ বিকেল চারটায় শেষ হয়েছে এবং সে ভোট গ্রহণের পরেই সুষ্ঠু ভাবে গণনা শেষে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মেয়র পদপ্রার্থী, জনগণের বিপুল ভোটে এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারি ফলা ফলের ভিক্তিতেই বিজয়ী হয়েছেন।
রাজশাহী সিটি নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৮৭ হাজার ৯০২ ভোট। ১৩৮ কেন্দ্রের প্রত্যেকটির ভোট গণনা শেষেই নৌকা মার্কা পেয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৪৯২ ভোট পেয়েছেন। এই দুই মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৭ হাজার ৯০২ ভোট।
রাসিকের এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর ১৬০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এসিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন এবং পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন।
সকাল থেকেই রাজশাহী বাসীর জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। রাজশাহীতে ভোটের পরিবেশ স্বাভাবিক ছিল। এ সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, এত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ তিনি আগে কখনও দেখেননি।
বাদশা আরও বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ছিল এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ হয়েছে। কারও কোনো সমস্যা হয়নি।
এই নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটন জয়ী হয়ে বলেন, গত ৫ বছরে রাজশাহীর কোনো উন্নয়ন হয়নি। গত ‘২০১৩ সালে আমি মেয়র নির্বাচিত হলে এতদিনে অনেক উন্নয়ন হতো। কিন্তু আমি মেয়র না হওয়ায় রাজশাহী বাসীর জীবন থেকে পাঁচটি বছর নষ্ট হয়ে গেল। কেনো উন্নয়নই হলো না। শুধুই এই গত পাঁচ বছর চেয়ে দেখেছি, কিছু করার ছিল না। আমরা আর পিছিয়ে যেতে চাই না। উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সহিত রাজশাহীর জনগণকে। সবাই আমাকে ভাালোবেসেই নৌকা মার্কায় ভোট দিয়েছেন। এখন রাজশাহীর উন্নয়নের জন্য দোয়া করবেন।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা