শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক দিলশাদ
প্রথম পাতা » অপরাধ » চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক দিলশাদ
সোমবার ● ৩০ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক দিলশাদ

--- বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩ মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃষি ব্যাংকে চাকুরী দেয়ার কথা বলে পাঁচ তরুণের সাড়ে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে দিলশাদ মিয়া (৪৬) নামের এক প্রতারক। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ছিলাউরা ইউনিয়নের ছিলাউরা (মাঝপাড়া) গ্রামের কটু মিয়ার পুত্র। তবে, দিলশাদ দীর্ঘদিন ধরে স্বপরিবারে তার শশুড়বাড়ি আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করে আসছে। রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ পাঁচ তরুণ স্থানীয় সাংবাদিকদের কাছে ‘টাকা হাতিয়ে নেয়া’র এই অভিযোগ করেন।
জানা গেছে, দিলশাদ মিয়ার ফুফাতো বোনের মেয়েকে বিয়ে করেন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া (শেখপাড়া) গ্রামের মৃত কাপ্তান মিয়ার পুত্র মজলু মিয়া। সম্পর্কের সুবাধে তাদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতো সে। পেশায় কৃষি ব্যাংক-জগন্নাথপুরের দাওরাই বাজার শাখার সিকিউরিটি গার্ড দিলশাদ চলতি বছরের এপ্রিল মাসে মজলু মিয়া ও তার স্ত্রীকে (প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন) কৃষি ব্যাংকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। বিশ্বাসযোগ্যতার জন্যে এসব কথাবার্তায় সে তার ফুফাতো বোনকেও (মজলু মিয়ার শাশুড়ী) সম্পৃক্ত করে। পরে, কৃষি ব্যাংকে ৫জন লোক নিয়োগের ব্যবস্থা করেছে বলে তাদেরকে জানায়। মজলু মিয়া ও তার স্ত্রীর মত চাকুরীর আশায় সরল বিশ্বাসে বয়সে অপেক্ষাকৃত বেকার তরুণ একই গ্রামের শফিক মিয়ার পুত্র আলী আছকর ৬৫ হাজার টাকা, দশঘর গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র শামীম আহমদ ১ লক্ষ ৫ হাজার টাকা, জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের ফালাক আহমদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও একই গ্রামের জকি মিয়া ২০ হাজার টাকা বিভিন্ন সময়ে হাতে ও বিকাশের মাধ্যমে দিলশাদকে প্রদান করেন। এদের অনেকেই গরু, ধান মাড়াই মেশিন ও নানা জিনিসপত্র বিক্রি করে তাকে টাকাগুলো দেন। গত ৭ জুলাই ফোনের মাধ্যমে মজলু মিয়ার কাছে আরও টাকা দাবি করলে দিলশাদ মিয়াকে সন্দেহ করে বসেন তিনি। এর পরপরই সে লাপাত্তা হয়ে যায়। সর্বশেষ, ২৬ জুলাই বৃহষ্পতিবার ক্ষতিগ্রস্থ তরুণদের কয়েকজন দিলশাদের খোঁজে জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে গেলে তার স্ত্রী দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেন।
ক্ষতিগ্রস্ত তরুণদের একজন আলী আছকর বলেন, টাকা না পেলে আমরা শিগগিরই আইনের আশ্রয় নেব।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত দিলশাদ মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৭৪৬ ২৫৯৩৬৯) একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। কথা হয় তার ফুফাতো বোন (মজলু মিয়ার শাশুড়ি) করিফুল বেগমের (ছদ্মনাম) সাথে । তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চাকুরীর জন্যে একবার মজলু মিয়ার ১১ হাজার টাকা আমি দিলশাদের হাতে তুলে দিয়েছি।
কৃষি ব্যাংক-জগন্নাথপুরের দাওরাই বাজার শাখা ব্যবস্থাপক শামসুল ইসলাম বলেন, দিলশাদ মিয়াকে এক বছর আগে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ছানু মিয়া বলেন, এসব ব্যাপারে আমি কিছু জানি না। এছাড়াও, বেশকিছুদিন ধরে দিলশাদ মিয়াকে এলাকায় দেখা যাচ্ছে না।
এ ব্যাপারে কথা হলে আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইমানি বলেন, আমি শনিবার দেশে এসেছি। সোমবার ইউনিয়ন পরিষদে গিয়ে এ ঘটনার বিষয়ে খোঁজখবর নেব।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)