শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাদকের টাকা না দেয়ায় মা’কে গলা কেটে হত্যা
প্রথম পাতা » অপরাধ » মাদকের টাকা না দেয়ায় মা’কে গলা কেটে হত্যা
সোমবার ● ৩০ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকের টাকা না দেয়ায় মা’কে গলা কেটে হত্যা

---ময়মনসিংহ অফিস :: (১৫ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩ মি.) ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার দ্বিপ-পাগলা গ্রামে মাদকের টাকা না পেয়ে সৎমা রিতা আক্তার ওরফে শুক্কুরি বেগমকে (৪২) বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাষন্ড ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে রইছ উদ্দিনকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত রিতা আক্তার ওরফে শুক্কুরি বেগম ওই গ্রামের মৃত আব্দুল মতিনের দ্বিতীয় স্ত্রী।

সোমবার ৩০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাগলা থানাধীন দ্বীপ পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় দত্তেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকসানা বেগম এ সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দ্বিপ-পাগলা গ্রামের মৃত আব্দুল মতিনের দ্বিতীয় স্ত্রী রিতা আক্তার ওরফে শুক্কুরী বেগম তিন সৎ ছেলে নিয়ে বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে বড় ছেলে রইছ উদ্দিন মাদকাসক্ত। ইতোপূর্বে মাদকাসক্ত রইছ উদ্দিন তার স্ত্রী-সন্তানকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। প্রায়ই মাদকের টাকার জন্য বাড়িতে হৈচৈ এমনকি সৎমার সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। গত কয়েকদিন ধরে রইছ উদ্দিন তার সৎমার কাছে মাদক সেবনের জন্য কিছু টাকা দাবি করে আসছিলেন।কিন্তু সৎমা তাকে টাকা না দেয়ায় এ নিয়ে বাকবিতন্ডা হয়।

সোমবার সকাল ১০টার দিকে ছোট ছেলে আলী হোসেন বিদ্যালয়ে চলে যায় আর দ্বিতীয় ছেলে মোশারফ হোসেন মাছ ধরতে যায়। এ সুযোগে রইছ উদ্দিন সৎমা শুক্কুরী বেগমকে পেছন থেকে বটি দিয়ে ঘাড়ে আঘাত করে। এসময় শুক্কুরী বেগম মাটিতে পড়ে গেলে রইছ উদ্দিন তাকে গলা কেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘাতক রইছ উদ্দিনকে আটক করে মারধর করে।

পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ঘাতক রইছ উদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসি। সেইসাথে
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ(মমেক)হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)