বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » সরকার তিন পার্বত্য জেলায় পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় বৃক্ষায়নকে অগ্রাধিকার দিচ্ছে
সরকার তিন পার্বত্য জেলায় পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় বৃক্ষায়নকে অগ্রাধিকার দিচ্ছে
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৭ মি.) সরকার তিন পার্বত্য জেলায় পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় বৃক্ষায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বনায়নের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় জনগোষ্ঠির সক্ষমতা বাড়াতে বিনামূল্যে বিভিন্ন ধরনের চারা প্রদান ছাড়াও উপকরণগত সাহায্য, প্রশিক্ষন ও প্রযুক্তি প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবার বৃক্ষরোপন অভিযানে ৩০ লক্ষ শহীদের স্মরণে জেলায় জেলায় ত্রিশ লক্ষ বৃক্ষ রোপনের নির্দেশনা দিয়ে নতুন প্রজম্মকে উজ্জীবিত করেছেন।
তাই বৃক্ষ রোপনের সাথে সাথে এটির যথাযথ পরিচর্যার মাধ্যমে অর্থনৈতিকভাবেও উপকৃত হবে দেশ ও দেশের মানুষ।
১ আগষ্ট বুধবার বিকেলে জেলার রামগড় টাউন হলে জেলা পরিষদের অর্থায়নে কয়েক’শ কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই সভায় সভাপত্বি করেন, সহকারি কমিশনার (ভূমি) এটিএম মোর্শেদ। সভায় অন্যান্যদের মধ্যে রামগড় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল কাদের, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন এবং রামগড় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে মংসুপ্রু চৌধুরী আরো বলেন, আমাদের জীবন ও পরিবেশ বাঁচাতে গাছ অক্সিজেন, কাঠ এবং ফলমূল দিয়ে থাকে। তাই একটি চারা গাছ শুধু রোপন করলেই হবে না, সেটির বেড়ে উঠার প্রয়োজনীয় সুযোগও নিশ্চিত করতে হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১