শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খেলা » বাস্কেটবল টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » বাস্কেটবল টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন
রবিবার ● ৫ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাস্কেটবল টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

---ক্রীড়া প্রতিবেদক :: (২১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) আজ ৩য় বিকেএসপি কাপ অনূর্ধ্ব-১৮ বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৮ এ বিকেএসপি চ্যাম্পিয়ন। বিকেএসপি জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বাগতিক দল তুমুল প্রতিদ্বন্দ্বীতায় ৫৩-৪৩ পয়েন্টে ভারতের ওয়েস্ট বেঙ্গল দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পান বিকেএসপি দলের সজিব কুমার দাস এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাবিত হাসান।

ফাইনাল খেলায় বিকেএসপির মহাপরিচালক ব্রিগডিয়ার জেনারেল মো. সামছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।

প্রতিযোগিতায় মোট দশটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগুলো হলো : নেপালের লুম্বিয়ান একাডেমি, ভারতের ওয়েস্ট বেঙ্গল, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রংপুর জেলা ক্রীড়া সংস্থা, গেগোরিয়ান এসিইএস, বিটিএস, বিকেএসপি ও বিকেএসপি জুনিয়র।
বিকেএসপি কাপ মূলত বিকেএসপির খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করার লক্ষ্যে আয়োজন করা হয়ে থাকে। এছাড়া প্রতিযোগিতা থেকে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড় সন্ধান করে বিকেএসপির দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে নতুনদের ভর্তির সুযোগ করে দেয়।।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)