মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ইছাখালী বৌদ্ধ বিহারে অর্থ প্রদান
ইছাখালী বৌদ্ধ বিহারে অর্থ প্রদান
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী অশোকারাম বৌদ্ধ বিহারে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে পৌরসভার কুলকুরমাই এলাকাবাসী। বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ধর্মরত্ন অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা অজিতানন্দ মহাস্থবিরের রোগ মুক্তি কামনায় আশ্রমে এসব খাদ্য সামগ্রী ও তাঁর চিকিৎসার্থে নগদ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। গত রবিবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিহার প্রাঙ্গনে এলাকাবাসীর পক্ষে সাধন বড়ুয়া এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ধর্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপংকর থের, এম. শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের প্রভাষক সুনন্দ থের, আশ্রমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক অঞ্জন বড়ুয়া, কদমতলী ধর্মাংকুর বিহারের সেবক সত্যরক্ষী শ্রমন, রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল প্রমুখ।
উল্লেখ্য ভদন্ত অজিতানন্দ মহাস্থবির থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০