শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু সেপ্টেম্বরে
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু সেপ্টেম্বরে
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু সেপ্টেম্বরে

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৩মি.) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৮ থানার সীমানা নির্ধারন সম্পন্ন হয়েছে।

মেট্রোপলিটনের আনুষ্ঠিানিক কার্যক্রম আনুষ্ঠিানিকভাবে শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। এজন্য চলছে ব্যাপক তোড়জোড়। ইতিমধ্যে নতুন ৬ থানার জন্য ভবন ভাড়া নেওয়া, স্বাজসজ্জা এবং সীমানা নির্ধারনের কাজ শেষ হয়েছে। এখন উপ-কমিশনারদের অফিস ও অন্যান্য কার্যক্রম গোছগাছ চলছে।

গাজীপুর মহানগরীর জয়দেবপুর সড়কের সার্ডি এলাকায় ভাড়া করা একটি ভবনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টারে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। একই ভবনে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অফিস গোছানো হচ্ছে। সিটি এসবি, ডিসি ট্রাফিকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম চালানোর জন্য ইতিমধ্যে বিল্ডিং ভাড়া দেখা হয়েছে। কার পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা চেষ্টা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

জিএমপির কমিশনার বেলালুর রহমান জানান, আগামি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কার্যক্রমের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। জিএমপির লগো মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে এক হাজার ১৫২ জনবলের মধ্যে অর্ধেকই পাওয়া গেছে। থানা গুলোতে কর্মকর্তা-জনবল পদায়ন এবং তাদের অনুকুলে মোবাইল ফোন বরাদ্দ দেয়া হয়েছে। অফিসের আসবাবপত্র গুছানো হচ্ছে। ইন্টারনেট কানেক্টিভিটিও শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে জিএমপির কার্যক্রম শুরুর আগে এবং অপারেশনাল কাজ শুরুর আগেই প্রয়োজনীয় জনবল, অস্ত্র গোলাবারুদ, গাড়ি পাওয়া যাবে।

জিএমপির নতুন থানা ও এর অধিভূক্ত এলাকা নির্ধারণ : জিএমপির পুলিশ কমিশনার বলেন, জিএমপির আওতাধীন ৮ থানার সকল সীমনা নির্ধারণ শেষ হয়েছে।

নগরীর ১৯, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ এ ১০টি ওয়ার্ড নিয়ে থাকছে সদর থানা (বর্তমান জয়দেবপুর থানা)।

বাসন থানা (ভোগড়া বাইপাস) এলাকা গঠিত হচ্ছে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১ ও ২২ এ ৮ ওয়ার্ড নিয়ে।

৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ এই ৬ ওয়ার্ড নিয়ে হচ্ছে কোনাবাড়ি থানার।

কাশিমপুর (সারদাগঞ্জ পুকুর পাড়) থানাও গঠিত হচ্ছে ৬ ওয়ার্ড নিয়ে। ওয়ার্ড গুলো হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ ও ৬।

গাছা থানায় (মালেকের বাড়ি) ওয়ার্ড থাকছে ৭টি। ওয়ার্ড গুলো হলো ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮।

পূবাইল থানার (মীরের বাজার রেলক্রসিং সংলগ্ন) ওয়ার্ডের সংখ্যা মাত্র ৪টি। সেগুলো হচ্ছে ৩৯, ৪০, ৪১ ও ৪২।

টঙ্গী পূর্ব থানা (বর্তমান টঙ্গী থানা) ও পশ্চিম থানা গঠিত হচ্ছে বেশ কয়েকটি পুর্নাঙ্গ ও আংশিক ওয়ার্ডের সমন্বয়ে। ওয়ার্ড গুলো হচ্ছে ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০ (আংশিক), ৫৫ (আংশিক), ৫৬, ও ৫৭ (আংশিক) এবং টঙ্গী পশ্চিম থানার (খাঁপাড়া রোড) ওয়ার্ড গুলো হচ্ছে ৫১, ৫২, ৫৩, ৫৪ ও ৫০ (আংশিক), ৫৫ (আংশিক) ও ৫৭ (আংশিক) নিয়ে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)