শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাথে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাথে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাথে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

---ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাথে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের এক প্রতিনিধিদলের চট্টগ্রাম আগমনে আজ (১১ আগষ্ট শনিবার), সন্ধ্যা ৭ ঘটিকায় ৪০ মোমিন রোডস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে উক্ত মতবিনিময় সম্পন্ন হয়।

নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের নানান ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি অনলাইন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে চট্টগ্রামে একটি কর্মশালা আয়োজনের জন্য চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতির প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলোকিত সন্দ্বীপ ডটকম সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন ও সহ-সম্পাদক মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় অনু্ষ্ঠিত মতবিনিময়ে অংশ নেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আবু হাসান টিপু, নকশী টিভি’র রাঙামাটি জেলা প্রতিনিধি জুঁই চাকমা, সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, দৈনিক গিরিদর্পনের ভ্যাম্যমান প্রতিনিধি সি. আর বিধান বড়ুয়া, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, যুগ্ম সম্পাদক স.ম জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক সবুজ অরণ্য, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম বাবু, আমাদের সময় ডটকমের ইলিয়াছ রিপন, দৈনিক স্বাধীন সংবাদের চট্টগ্রাম ব্যুরো চিফ সাইফুর রহমান সাইফুল, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উপ-প্রচার সম্পাদক রাজিব চক্রবর্তী ও সাংবাদিক সঞ্জিত বনিক প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)