শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দলের বিশৃঙ্খলাকারীদের পরিণতি কখনো ভালো হয়নি : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
প্রথম পাতা » খাগড়াছড়ি » দলের বিশৃঙ্খলাকারীদের পরিণতি কখনো ভালো হয়নি : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলের বিশৃঙ্খলাকারীদের পরিণতি কখনো ভালো হয়নি : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.১৫মি.) দলের মধ্যে বিশৃঙ্খলাকারীদের পরিণতি কখনো ভালো হয়নি বলে খাগড়াছড়িতে বিগত পৌর নির্বাচনকে ঘিরে চিহ্নিতদের সতর্ক হবার হুশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। একই সাথে তিনি তাঁদের সময় থাকতে দলের স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রের পথ ছেড়ে দলের গঠনতান্ত্রিক কর্মকান্ডে যুক্ত হবারও আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলের মাঠে জেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় জেলা আওয়ামীলীগের এই সভাপতি জেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সা: সম্পাদক মো. জাহেদুল আলম, যুগ্ম-সম্পাদক এস এম শফি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম-এর নাম উল্লেখ করেই বলেন, বিভ্রান্তির আর অপ-প্রচারকে সম্বল করে নিজে নিজে নেতাগিরি করে কেউ কখনো আওয়ামীলীগের ক্ষতি করতে পারেনি। বরং যাঁরাই নিজেদেরকে দলের চেয়ে বড়ো মনে করেছেন, তাঁদের পরিণতি ভালো হয়নি। কুয়ায় লাফালাফি করলেই সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যায় না।
জেলা আওয়ামীলীগের আরেক নেতা এস এম শফি সম্পর্কে এমপি কুজেন্দ্র বলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদকের দায়িত্ব পাবার পর চুপি চুপি রাতে দুইবার দেখা করলেও তিনিও এখন বিভ্রান্ত।
তিনি পৌর মেয়র রফিকুল আলম সম্পর্কে বলেন, তিনি কখনো আওয়ামীলীগ করেন নি। কিন্তু গত পৌর নির্বাচনে তাঁকে ‘নৌকা’ প্রতীক দিয়ে দলের মনোনয়ন অফার করা হয়েছিল।
তাঁর জবাবে তখন রফিক বলেছিলেন, তিনি শেষ বেলার ভাঙা নৌকায় উঠবেন না। বঙ্গবন্ধু ও আওয়ামীলীগ শব্দগুলোকে ব্যঙ্গ করে বক্তব্য দিয়েছেন। এখন সেই রফিকও নৌকার ভোট চেয়ে বিলবোর্ড আর ব্যানার ঝুলাচ্ছেন।
তিনি (এমপি) পৌর মেয়রের এই প্রবণতাকে সময়ের উপলদ্ধি বলেও ইঙ্গিত করেন।
জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
যুবলীগ নেতা মেহেদী হাসান হেলালের সঞ্চালনায় সম্পন্ন সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরনবী চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন খান ও কল্যাণ মিত্র বড়–য়া, ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক তপন কান্তি দে, আওয়ামীলীগ নেতা নুরুল আজম, জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা, পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সা: সম্পাদক কে এম ইসমাইল ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পানছড়ি যুবলীগের সা: সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নরোত্তম বৈষ্ণব এবং সদর উপজেলা ছাত্রলীগের সা: সম্পাদক ক্রাজাই মারমা।
এদিকে জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম-সম্পাদক এস এম শফি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ২০১৭ সালের ২০ মে ঢাকায় অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় জেলার ভারপ্রাপ্ত সা: সম্পাদক হিসেবে আমি প্রতিনিধিদ্ব করেছি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এরিমধ্যে দলের নিজস্ব স্থায়ী কার্যালয়ের নির্মাণকাজ শেষ করেছি। এবং সে কার্যালয়ে দলের সব কর্মসূচিও পালন করা হচ্ছে। ব্যক্তিগতভাবে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ নিয়ে আগামী নির্বাচনেও আসনটি নেত্রীকে উপহার দেয়ার সাংগঠনিক কাজ এগিয়ে চলছে।
তিনি বিগত নির্বাচনে মো: রফিকুল আলমকে দলের মনোনয়ন অফার করা হয়েছিল কি না, সেটি জানেন না বলে মত প্রকাশ করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)