শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধুর আত্মত্যাগের লক্ষ্য ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার : চুমকি
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধুর আত্মত্যাগের লক্ষ্য ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার : চুমকি
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর আত্মত্যাগের লক্ষ্য ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার : চুমকি

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.৩০মি.) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দ্রুতই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বাংলাদেশ স্থান করে নেবে উন্নত দেশের কাতারে। প্রতিষ্ঠিত হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত শোষণহীন সোনার বাংলা। যা ছিল বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের আত্মত্যাগের মূল লক্ষ্য।

১১ আগস্ট শনিবার দুপুরে বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

প্রতিমন্ত্রী বলেন, এক আঙ্গুগুলি হেলনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আর সেই স্বাধীন দেশেই বঙ্গবন্ধুর মতো মহান নেতার বুকে ঘাতকের বুলেট গোটা দেশ ও জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।

তিনি আরও বলেন, আগস্ট শোকের মাস। এই মাসেই ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যরা নির্মম হত্যাকান্ডের শিকার হন। হত্যাকান্ড থেকে রেহাই পায়নি নারী ও শিশু। এ কারণে এই দিনটি বাঙালি জাতির জীবনে এটি একটি কলঙ্কজনক অধ্যায়।

তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা আবুবকর চৌধূরী, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ