মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিএনপি-জামাত নির্বাচনের আগে নতুন প্রজম্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা
বিএনপি-জামাত নির্বাচনের আগে নতুন প্রজম্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০১মি.) খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিএনপি-জামাত আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজম্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গণমুখী উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ নানামুখী কল্যাণ উদ্যোগে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্হিবিশে^ প্রশংসিত নেতৃত্বের গুণে অর্জিত এই উচ্চতাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও স্বাধীনতার প্রতীক ‘নৌকা’-কেই জয়ী করতে হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙা উপজেলা টার্মিনালে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. শামছুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের এই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সা: সম্পাদক শাহিনা আক্তার, পৌর আওয়ামীলীগের সা: সম্পাদক আলাউদ্দিন লিটন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা এবং মাটিরাঙা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম।
মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক সুবাস চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় মঞ্চে মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্র্যাগা মারমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য এম. এ. জব্বার ও নিগার সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী, আওয়ামীলীগ নেতা চন্দন কুমার দে ও সা: সম্পাদক জহিরুল ইসলাম সরকার।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১