শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে নির্বাচনী গনসংযোগ তুঙ্গে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে নির্বাচনী গনসংযোগ তুঙ্গে
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে নির্বাচনী গনসংযোগ তুঙ্গে

---

ঈশ্বরদী প্রতিনিধি:: আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরদীতে আ’লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের পথসভা, গনসংযোগ, মাইকিং ও লিফলেট বিতরণ চলছে জোরে সোরে ৷ প্রতিদিনই আ’লীগের নৌকা প্রতিকের মেয়র  প্রার্থী পৌর আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ও বিএনপির ধানের শীষ প্রতিকের মেয়র  প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলুর পক্ষে এসব কর্মসূচি বিরামহীন ভাবে চালানো হচ্ছে ৷ গোটা পৌর এলাকার আনাচে কানাচে নৌকা প্রতিকে পোস্টারে ছেয়ে গেছে ৷ পাড়া মহল্লায় অনেক আগ থেকেই নৌকা প্রতিকের পক্ষে নেতা কর্মী সমর্থকরা বিজয়ী হওয়ার আশায় মরিয়া হয়ে কাজ করছেন৷ কারণ সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু গত নির্বাচনে পরাজিত হওযায় আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়া তার রাজনৈতিক জীবনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ পক্ষান্তরে বর্তমান মেয়র মকলেছুর রহমান বাবলুকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলেও ঈশ্বরদী পৌর বিএনপির বৃহত্‍ অংশ এখানো নির্বাচনী মাঠে নামেননি নানা কারণে৷ এ অবস্থায় প্রচার প্রচারনায় আবুল কালাম আজাদ মিন্টু সাধারন মানুষের মতে অনেকটায় এগিয়ে রয়েছেন৷ মকলেছুর রহমান বাবলুর পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে নির্বাচনে জয় লাভ করার৷ এরই অংশ হিসাবে সোমবার বিকালে পুরাতন মটর স্ট্যান্ডে ধানের শীষের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়৷ এ সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন৷ তিনি ধানে শীষে ভোট দেওয়ার আহবান জানান৷ পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল মমিন তালুকদার,  প্রার্থী মকলেছুর রহমান বাবলু, জার্জিস হোসেন, আলাউদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ অন্যদিকে রবিবার বিকালে আ’লীগ অফিসে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়৷ এ সভায় প্রধান বক্তা হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাজাহান ভুইয়া মাখন৷ যুবলীগ সভাপতি অব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেয়র  প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু, শফিউল আলম বিশ্বাস, জুবায়ের বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ প্রধান বক্তা বলেন, জনমত নৌকার পক্ষে ৷ সুন্দর সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিতব্য নির্বাচনে যাতে নৌকার বিজয় হয় সেজন্য সকল পর্যায়ের নেতা কর্মীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচনী কাজ চালাতে হবে৷ তিনি পৌরবাসীকে নৌকা প্রতিকে ভোট দেওয়ারও আহবান জানান৷ অন্যদিকে সংরক্ষিত আসনের নয়  প্রার্থী ও সাধারন আসনের ৩৩ জন প্রার্থীও নির্বাচনী মাঠ চষে বেরাচ্ছেন৷ 





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)