শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি চার সংগঠনের
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি চার সংগঠনের
সোমবার ● ২০ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি চার সংগঠনের

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৪মি.) খাগড়াছড়ির জেলা শহরে ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতাকর্মীসহ ৭ এলাকাবাসী হত্যার ঘটনা তদন্তে প্রশাসনের করা ৫ সদস্যের কমিটি কাজ শুরু করলেও ইউডিপিএফভূক্ত চারটি সংগঠন এই কমিটিকে প্রত্যাখান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছে।
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-ভুক্ত চারটি সংগঠন খাগড়াছড়ি সদরের স্বনির্ভর-পেরাছড়া হত্যাকা- তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফকে প্রধান করে গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে অবিলম্বে সুষ্ঠ, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা,পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা এক যৌথ বিবৃতিতে বলেন, যে প্রশাসনের ব্যর্থতার জন্য পুলিশ ও বিজিবি সদস্যদের পাহারার মধ্যে জেলাশহরের গুরুত্বপূর্ণ বাজার স্বনির্ভরে এত বড় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সে প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে এ ঘটনার তদন্ত করা কখনোই সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের কোন মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া শহরের কেন্দ্রস্থলে এসে ১০-১২ জন সন্ত্রাসীর পক্ষে ২৫ মিনিট ধরে এভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে বিজিবি পোস্টের পাশ দিয়ে হেঁটে পালিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, আর তাই প্রশাসন কোনভাবে এ হত্যাকান্ডর দায় এড়াতে পারে না।’
হামলার ২ দিন পরও জড়িত অপরাধীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে চার সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে অভিযোগ তুলেন, ‘সন্ত্রাসীরা খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া, মধুপুর, তেঁতুলতলা ও খাগড়াপুরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে’।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও শনিবারের হত্যাকান্ড তদন্তে জেলা প্রশাসনে করা কমিটির প্রধান মোহাম্মদ আবু ইউসুফ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রশাসন সরকারি দায়িত্বের অংশ হিসেবেই কমিটি করেছে। এরিমধ্যে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ে অর্থাৎ সাত কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন প্রকাশ করা হবে। বিচার বিভাগয়ি তদন্ত কমিটি গঠনের এখতিয়ার বিচার বিভাগের।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনের উদ্বেগ কাটাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের জিওসি, বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি-এর উপস্থিতিতে গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হবে।
তিনি ইউপিডিএফভূক্ত চার সংগঠনের দাবির বিষয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বিচার বিভাগের পক্ষেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা সম্ভব। প্রশাসনের পক্ষে যতোটুকু সম্ভব তা আন্তরিকতার সাথেই করা হচ্ছে। এবং তদন্ত কমিটির কাজও ইতিবাচক গতিতে এগোচ্ছে। কারো কোন দাবি থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই করা বাঞ্চনীয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে খাগড়াছড়ির স্বনির্র্ভর বাজারে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ইউপিডিএফ সমর্থিত পিসিপির খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৬ জন। হামলার সময় পালাতে গিয়ে আরেক বৃদ্ধ রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। নিহত ৭ জনের মধ্যে ৪ জনই পথচারী।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)