শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের ফেসবুক আইডি উদ্ধার : ২ হ্যাকার গ্রেফতার
প্রথম পাতা » গাজিপুর » কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের ফেসবুক আইডি উদ্ধার : ২ হ্যাকার গ্রেফতার
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের ফেসবুক আইডি উদ্ধার : ২ হ্যাকার গ্রেফতার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেড়েছে হ্যাকারদের দৈরাত্ব। গত এক সপ্তাহে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ও গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রাসেল এর ফেসবুক আইডি ও ইউএনও অফিসের অফিসিয়াল পেইজ হ্যাক করে এক হ্যাকার দল। পরে ওই উপজেলা চেয়ারম্যান আরো একটি নতুন ফেসবুক আইডি খুলে।

জানা যায়, ৩০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ওই আইডিটিও হ্যাকারদের কবলে পরে। হ্যাকাররা তার আইডির মাধ্যমে বিভিন্ন আপত্তিকর ছবি পোষ্ট করে বিভ্রান্ত সৃষ্টি করে। ব্ল্যাক ডেভিল স্কুয়াট নামে একটি পেইজ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল কালিয়াকৈর থানায় একটি জিডি করে। পরে পুলিশের তৎপরতায় সাভারের তেতুলজোড়া এলাকা থেকে মাহমুদুল হাসান নামে একজন হ্যাকারকে আটক করা হয়। সে চাঁদপুর এলাকার থ্রিহুর গ্রামের মাকসুদুর মাহামুদের ছেলে। সে সাভারের তেতুলজোড়া এলাকায় এক মাদ্রাসায় লেখাপড়া করে। পরে তার সহযোগিতায় কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউপি সদস্য গফুর আলীর ছেলে জাহিদুল হাসানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সচেতন মহল মনে করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় গাজীপুর-১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রাসেলকে দমিয়ে রাখার অপচেষ্টা করছে একটি কুচক্রী মহল। তার ফেসবুক আইডিতে প্রায় ২২ হাজার ফলোয়ার। যার মাধ্যমে তিনি আওয়ামীলীগের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ প্রচারণা ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে একটি ওই মহল। তবে ফেসবুক হ্যাকিং করে তার জনপ্রিয়তা কেউ নষ্ট করতে পারবেনা। শুধু নির্বাচনী প্রচারণায় নয় সরকারকেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় হ্যাকাররা। সে জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল পেইজ হ্যাক করে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ২ হ্যাকার গ্রেফতার হয়েছে। এখনো গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে।

উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল বলেন, আমার ফেসবুক আইডি হারিয়ে আতঙ্কিত হয়ে পরেছিলাম। পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়েছে। একের পর এক উদ্দেশ্য মূলক ভাবে আমার নির্বাচনী প্রচারণায় বিরক্ত করতে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, জনগণ আমাকে ভালবেসে কাছে টেনে নিয়েছে। এসব হ্যাক করে আমাকে দমানো যাবেনা। তাই আপনারা এসব নোংরামি বন্ধ করুন। রাজনীতি করুন বঙ্গবন্ধুর আদর্শে।





আর্কাইভ