শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ যেন মরণফাঁদ
প্রথম পাতা » নওগাঁ » ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ যেন মরণফাঁদ
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ যেন মরণফাঁদ

---আত্রাই প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৫মি.) নওগাঁর আত্রাইয়ের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের দুই পার্শে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে ইট ভরাট দেয়া হলেও যানবাহন ব্রিজে উঠতে গিয়ে ব্রেক ফেল করে প্রাণহানীর ঘটনাও ঘটেছে।

আত্রাইয়ে আহসানগঞ্জ হাট উত্তর জনপদের একটি ঐতিহ্যবাহি হাট। সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে এ হাট বসে। হাটে হাজার হাজার ব্যবসায়ী ও ক্রেতার সমাগম ঘটে। বিশেষ করে উত্তরবঙ্গের গরু ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত এ হাট। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার গরু ক্রেতারা এ হাট থেকে গরু কিনে নিয়ে যায়। প্রতি বৃহস্পতিবার গরুর ট্রাক বহর চোখে পড়ার মত। এ ছাড়াও নিত্যপ্রয়োজনী সকল প্রকার দ্রব্যাদি বিক্রির জন্য এ হাটের যথেষ্ট খ্যাতি রয়েছে। আত্রাই উপজেলা সদর থেকে এক কিলোমিটার পশ্চিমে আত্রাই-বাগমারা সড়ক সংলগ্ন বিশাল এরিয়া নিয়ে এ হাটের অবস্থান। হাটের নির্দিষ্ট স্থানে সংকুলান না হওয়ায় বিভিন্ন দ্রব্যের হাট বসে হাটের বাইরে। সরকার প্রতি বছর এ হাট থেকে কোটি টাকার উপরে আয় করে থাকে। এবারেও ১ কোটি ২ লাখ টাকায় এ হাটের ইজারা দেয়া হয়েছে। হাটটির প্রবেশ পথে রয়েছে একটি ব্রিজ। ব্রিজটি প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়ত সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে হাটের দিনে এ যানজন আরও ভয়াবহ আকার ধারণ করে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও ব্রিজের দুই পার্শে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে ইট ভরাট দেয়া হলেও যানবাহন ব্রিজে উঠতে গিয়ে ব্রেক ফেল করে প্রাণহানীর ঘটনাও ঘটেছে।

আহসানগঞ্জ হাটের মো. রফিকুল ইসলাম বলেন, এ হাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। কিন্তু হাটুরে জনগণের সুবিধার কথা কেউ চিন্তা করে না। হাটের প্রবেশ মুখের এ ব্রিজটি আরও প্রশস্ত করলে জনসাধারণের আর দুর্ভোগ পোহাতে হবে না। গত কয়েকদিন আগেও এ ব্রিজে একটি ট্রাক্টর উঠতে গিয়ে ব্রেক ফেল করে চাপা দেয়ায় এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।

আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী বলেন, এ ব্রিজটি সংস্কারের জন্য একাধিকবার উপজেলা সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। আজও এর কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এটি সড়ক ও জনপথ বিভাগের রাস্তা, তাদেরই ব্রিজ। তবে যতদুর জেনেছি আত্রাই-বাগমারা সড়কের সংস্কার কাজ খুব শিগ্যিরি শুরু হবে। আর সেই সাথে এ ব্রিজটিরও সংস্কার করা হবে। ব্রিজটি সংস্কার হলে এলাকাবাসী ও হাটুরে জনগণের দুর্ভোগ লাঘব হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ