শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সৃজনী এনজিওর টর্চার সেল থেকে ১৩ দিন পর যুবককে উদ্ধার করেছে পুলিশ
প্রথম পাতা » খুলনা বিভাগ » সৃজনী এনজিওর টর্চার সেল থেকে ১৩ দিন পর যুবককে উদ্ধার করেছে পুলিশ
শুক্রবার ● ৭ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৃজনী এনজিওর টর্চার সেল থেকে ১৩ দিন পর যুবককে উদ্ধার করেছে পুলিশ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৯.২১মি.) ঝিনাইদহ শহরের পবহাটী এলাকায় সৃজনী এনজিওর টর্চার সেল থেকে বিস্তর নির্যাতন শেষে ১৩ দিন পর যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। অপহরণের ১৩ দিন পর আরিফ হুসাইন (২৯) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে যুবকের চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। মালয়েশিয়া ভিত্তিক মেডিকো গ্রুপের এরিয়া ম্যানেজার আরিফ মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হারুনের চাচাতো ভাই লাভলু ও কর্মচারী তৌহিদুজ্জামানকে গ্রেফতার করেছে। অরিফ অভিযোগ করেন, ১৩ দিন আটকে রেখে তার উপর অকথ্য নির্যান করা হয়েছে। তাকে শোবার জন্য বিছানা দেওয়া হয় নি। চেয়ারে বসিয়ে রেখে মারধর করা হয়েছে। আরিফের ভাষ্যমতে গত ২৬ আগষ্ট ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক হারুন অর রশিদের ছেলে তামিম তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই থেকে আরিফ পবহাটী গ্রামে সৃজনীর হেড অফিসে ৯দিন ও হারুনের বাগান বাড়িতে ৪ দিন আটক ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদেশী ঋনের জন্য উদ্ধারকৃত আরিফ হুসাইন তিয়ানশি গ্রুপে কর্মরত নাসির নামে আরেক যুবকের সাথে সৃজনীর নির্বাহী পরিচালকে পরিচয় করে দেয়। সৃজনী প্রতিষ্ঠান নাসিরের কাছ থেকে প্রতারিত হয়ে নাসিরকে আর খুঁজে পয়নি। এ কারণে আরিফকেই তারা আটকে রেখে সাদা স্ট্যাম্প সাক্ষর করে নিয়েছে। এ সময় আরিফকে দিয়ে ব্যাংক একাউন্ট খুলে সাদা চেকে সাক্ষর করানোর চেষ্টা করে সৃজনী কর্তৃপক্ষ। সফল ওসি আরো জানান, টাকার জন্য কারো আটকে রেখে মারধর করা অন্যায়। তিনি বলেন, উদ্ধারকৃত আরিফকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রুবিনা পারভিন জানান, এসআই পিন্টু লাল দাস নামে এক পুলিশ কর্মকর্তা নির্যাতিত আরিফকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাম পয়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরিফের বোন বুলবুলি খাতুন ও ভগ্নিপতি আরিফুল ইসলাম ছিটু অভিযোগ করেন, ১৩ দিন আটকিয়ে রেখে একটি গোপন ঘরে যে ভাবে আরিফকে নির্যাতন করা হয়েছে আমরা এ ঘটনার বিচার চাই। বোন বুলবুলি খাতুনের দাবী সৃজনী থেকে ঋন নিয়ে যারা পরিশোধ করতে পারে না তাদেরকে লাঠিয়াল বাহিনী দিয়ে ধরে এনে এভাবেই নির্যাতন করা হয়। পবহাটী গ্রামে সৃজনী কর্তৃপক্ষের বাগান বাড়িতে টর্চার সেল রয়েছে। সেখান থেকে প্রায়ই নির্যাতিতদের কন্ঠ ভেসে আসে। আমার ভাইকেও সেখানে রেখে নির্যাতন করা হয় বলে বুলবুলি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে সৃজনীর নির্বাহী পরিচালক ড. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, একটি প্রজেক্ট নিয়ে আরিফের সাথে লেদদেন হয়। কিন্তু সেই টাকা ফেরৎ না দেওয়ায় আমরা তাকে অফিসে ৩ দিন রেখে দিই। তাকে আটকে রেখে মারধর বা কোন নির্যাতন করা হয়নি। তাকে ১৩ দিন আটকে রাখা হয় নি বলেও তিনি দাবী করেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শহরের পবহাটি এলাকায় ‘সৃজনী বাংলাদেশ’ নামের একটি এনজিওর নির্মাণাধীন বাড়ির ভিতর থেকে এক যুবকের চিৎকার শুনে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘরের তালা ভেঙ্গে অপহৃত যুবক আরিফকে উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। অপহৃত আরিফ হোসাইন অভিযোগ করেন, ঢাকায় নাসির উদ্দিন নামের এক ব্যক্তির সাথে ‘সৃজনী বাংলাদেশ’ চেয়ারম্যান ড. এম হারুন অর রশিদের সাথে পরিচয় করিয়ে দেয় সে। ---
পরে নাসিরের মাধ্যমে কয়েকজন বিদেশির সাথে ৫ কোটি টাকা লেনদেন করে হারুন। বিদেশীরা প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত মাসের ২৬ তারিখে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড় থেকে আরিফকে তুলে নিয়ে যায় হারুনের ছেলে তামিমসহ কয়েকজন। এরপর থেকেই তাকে সৃজনী বাংলাদেশ অফিসের একটি গুদাম ঘরে ৯ দিন ও নির্মাণাধীন বাড়িতে ৪ দিন আটক রাখে। সেখানে তাকে মারধর করা হয় এবং কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। উদ্ধারের পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ‘সৃজনী বাংলাদেশ’র চেয়ারম্যান ড. এম হারুন অর রশিদ বলেন, অভিযোগকারি আরিফের সাথে তার প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল। সে কয়েকটি প্রজেক্ট পাশ করিয়ে দেবে বলে প্রতারণামুলক ভাবে টাকা নেয়। তারপর সে আর প্রজেক্ট পাশ করাতে পারেনি। পাওনা টাকা আদায়ের জন্য তাকে ডেকে আনা হয়েছিল।
উল্লেখ্য, সৃজনী হারুনের ভাই তুতার নেতৃত্বে তুতা ও আলোচিত সন্ত্রাসী দাউদ ইতিপুর্বে টাকার জামিন বিষয়ে তৃতীয় পক্ষ জনৈক সাংবাদিককে পবহাটির মোড়ে একই এলাকায় আটকে অপমান-অপদস্ত, নির্যাতন ও ব্লাকমেইল করে সাদা ষ্ট্যাম্পে ও সাদা চেকে সাক্ষর করে ৫ লাখ টাকার মামলা করে। পরে সাংবাদিকের আত্বিয় জাহাঙ্গির ও ফিরোজের সহায়তায় দেড় লাখ টাকায় মিমাংশা করে। স্থানীয়রা সাংবাদিকদের জানান, সৃজনী হারুনের ভাই সহ তার ক্যাডার বাহিনী ইতিপুর্বে বেশ কয়েক জনকে এভাবে অপহরন করে একই ভাবে আটকে রেখে নির্যাতন করে তাদের কাছ থেকে টাকা আদায় করে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ