শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সন্ধ্যার পর ঝিনাইদহে বিভিন্ন যানবাহনের এলইডি লাইটের আলোর প্রভাবে জনজীবনে দুর্ভোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » সন্ধ্যার পর ঝিনাইদহে বিভিন্ন যানবাহনের এলইডি লাইটের আলোর প্রভাবে জনজীবনে দুর্ভোগ
শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ধ্যার পর ঝিনাইদহে বিভিন্ন যানবাহনের এলইডি লাইটের আলোর প্রভাবে জনজীবনে দুর্ভোগ

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ::  (২৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৭মি.) ঝিনাইদহের ৬টি উপজেলা শহরের সড়ক ও মহা-সড়কগুলোতে সন্ধ্যা লাগলেই চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। এর একটাই কারণ বিভিন্ন যানবাহনের হেড লাইটে এলইডি লাইটের ব্যবহার। মোবারকগঞ্জ চিনিকলের ৭০ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানান, জীবনের শুরু থেকেই মোটরসাইকেল চালান তিনি। মোটরসাইকেল চালানোর এত বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি এখন চালাতে ভয় পান। বর্তমানে যে কোনো ব্যক্তি রাতে শহরসহ সড়ক-মহাসড়কে বের হলেই গাড়ির হেডলাইটের যন্ত্রণায় পড়বে। যানবাহনের হেডলাইটের সাথে এলইডি লাইটের আলোর প্রভাবে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, যানবাহনের সাথে লাগানো এলইডি লাইটের আলো চলাচলের সময় ব্যাপক ভাবে চোখে পড়ায় সাধারণ মানুষের পথ চলতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই আলো চোখে পড়া মাত্র যেন চোখ ধাঁধিয়ে যায়। যার ফলে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। রাতে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক মহা-সড়কগুলোতে সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিটি অটোভ্যান, রিকশা, ইজিবাইক, সিএনজি, থ্রি-হুইলার , লাটা হাম্বার, আলমসাধু, নছিমন, করিমন, মোটরসাইকেলসহ অন্যান্য অনেক যানবাহনে এলইডি লাইটের ব্যবহার সর্বত্রই। এছাড়া অন্য লাইট ব্যবহারকারী যানবাহনের চালকরা এই এলিডি লাইটের আলোর কারণে দাঁড়িয়ে যায়। কারণ একটু বেপরোয়া হলেই ঘটবে দুর্ঘটনা। এলইডি লাইটের অধিক ব্যবহারের দিকে ট্রাফিকপুলিশ প্রশাসনের যেন কোনো মাথাব্যথা নেই। কালীগঞ্জ মাস্টার পাড়ার ট্রাক ড্রাইভার আরজ আলী বলেন, শহর, সড়ক ও মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেটকারসহ কোনো গাড়ির হেডলাইটের ওপরের অংশে এখন আর কালো রং ব্যবহার করা হয় না। আগে গাড়ির হেডলাইটের প্রায় এক ইঞ্চি কালো রং করা না থাকলে পুলিশে ধরত। এখন আর ধরে না তাই কেউই কালো রং করে না। তবে ঢাকায় কালো রং করা না থাকলে পুলিশে ধরে জরিমানা করে। অনেক সময় মামলা দেয়। চক্ষু চিকিৎসক আবু সুফিয়ান শান্তি বলেন, এই লাইটের প্রভাবে ম্যাকুলা বার্ন হতে পারে এবং প্রতিটা মানুষের চোখে কর্নিয়া থাকে আর এই আলো সরাসরি চোখে লাগলে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে দীর্ঘদিন এভাবে আলো চোখে লাগতে থাকলে কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। যাতে করে চোখে কম দেখা, ঝাপসা দেখাসহ আস্তে আস্তে অন্ধ হয়ে যেতে পারে। এ ব্যাপারে ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এ্যডমিন কৃষ্ণপদ সরকার জানান, আমরা আসলে হাইড্রোলিক হর্ন বা অন্যান্য যে সমস্যা আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা উচিৎ করছি। লাটা হাম্বার, আলমসাধু, নছিমন, করিমন, ইজিবাইক, মটর ভ্যান ও রিক্সাসহ যেসব বাহন আছে সেগুলো তো মহাসড়কে চলারই কোন আইন নাই। এসব যানবাহন তো অবৈধ আর অন্যান্য যে যানবাহনে এলইডি লাইট লাগানো আছে আমরা সেগুলো বন্ধ করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিবো। তাছাড়া গতমাসে আমরা এসব অবৈধ যানবাহনে প্রায় ১৫০০টি মামলা দিয়েছি এবং প্রায় ২০০টির অধিক গাড়ি আটক করেছি, যাতে কওে সবাই আইন মেনে চলে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ