শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নাশকতার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নাশকতার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় নাশকতার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৪মি)  গাইবান্ধার পলাশবাড়ীতে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। এসময় হরিনাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওহাব ও বরিশাল ইউনিয়নের জামায়াতের সেক্রেটারী রুহুল আমিনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউপি’র জামালপুর গ্রামের সাহেদ আলীর ছেলে রুবেল ইসলাম (৩০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩০), হরিনাথপুর ইউপি’র কিশামত কেওয়াবাড়ী গ্রামের মৃত নজর হকের ছেলে আব্দুল ওহাব (৫০), তালুকজামিরা গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মজিদ (৫২), মহদীপুর ইউপি’র কেত্তারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের চেলে আব্দুল হালিম রানা (৩০), চন্ডিপুর গ্রামের মফছেল আলমের ছেলে ফিরোজ কবির (২৫) ও বরিশাল ইউপি’র পশ্চিম গোপিনাথপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে রুহুল আমিন (৩৩)।
এছাড়া নাশকতা পরিকল্পনার অভিযোগে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল করিমকে আটক করেছে পুলিশ।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





আর্কাইভ