শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি
শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৮মি.) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে জমিয়ে তুলতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিমা তৈরি ও সাজসজ্জায় ব্যস্থ সময় পার করছেন আয়োজক ও কারিগররা। উপজেলায় এবছর সার্বজননী ২২টি ও ব্যক্তিগত ২টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। দূর্গা পূজা সফলভাবে করার লক্ষে গত বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গোৎসব সুষ্ট ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট পুজা মন্ডপ ও পুজা পরিষদ সজাগ দৃষ্টিতে কাজ করে যাচ্ছে। উপজেলায় মন্ডপগুলোতে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজক ও মৃৎশিল্পীরা। আগামী ১৫ অক্টোবর শারদীয়া দুর্গা পূজা শুরু হবে এবং ১৮ অক্টোবর দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। উপজেলাগুলোতে চারিদিকে উৎসব উৎসব ভাব বিরাজ করছে সনাতন ধর্মলম্বীদের মধ্যে। শেষ মুহর্তে কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

পূজার আর মাত্র কিছু দিন বাকি থাকলে উপজেলায় র্দূগা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে। শেষ মূর্হুতে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে প্রতিমা তৈরির ধুম। দিন-রাত সমান তালে করে প্রতিমা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা। এখন শুধু বাকি রয়েছে প্রতিমায় রং তুলির কাজ। আগামী সপ্তাহের মধ্যে রং তুলির কাজ শুরু হবে বলে প্রতিমা শিল্পীরা জানান।

গতকাল শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। অনেক প্রতিমা শিল্পীরা বাড়িতে চলে গেছেন। আগামী সপ্তাহের প্রথম দিকে প্রতিমা শিল্পীরা এসে রং তুলির কাজ করবেন। এবছর বিশ্বনাথে ২৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

প্রতিমা তৈরি শিল্পীরা জানান, এসব পূজা মন্ডপে প্রতিমা সরবারহ করতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাই খাওয়া-দাওয়া শেষে আরাম করার সময়টুকুও তাদের নেই। বাঁশ ও খড় দিয়ে প্রতিমা অবকাঠামো তৈরির পর মাটি দিয়ে প্রলেপ দিচ্ছেন শিল্পীরা। বছরের এই সময়টা ব্যস্ততায় কাটলেও অন্য সময় তাদের হাতে থাকেনা কাজ। কিন্তু কঠোর পরিশ্রম করেও তাদের কাটাতে হয় মানববেতর জীবন। তাই অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই পেশা টিকে রেখেছেন কোনো রকমে। কেহ কেহ এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।

বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার পাল বলেন, আগামী ১৫ অক্টোরব শারদীয়া দুর্গা পূজা শুরু হবে এবং ১৫ সেপ্টেম্বর দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। এবছরে ব্যক্তিভাবে ২টি মন্ডপে ও স্বার্বজনীন ২২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পূজা পালন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, উপজেলার পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পূজা মন্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, পূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। এবার ২৪টি মন্ডপে পূজা উদযাপন হবে বলে তিনি জানান।





ধর্ম এর আরও খবর

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)