শিরোনাম:
●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গুনীজন » চট্টগ্রামে সাংবাদিক সারওয়ার, মঈনুল ও বাহারের স্মরণসভা
প্রথম পাতা » গুনীজন » চট্টগ্রামে সাংবাদিক সারওয়ার, মঈনুল ও বাহারের স্মরণসভা
শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে সাংবাদিক সারওয়ার, মঈনুল ও বাহারের স্মরণসভা

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) দেশ বরেণ্য তিনজন সাংবাদিক গোলাম সারওয়ার, মঈনুল আলম ও রইসুল হক বাহার স্মরণে চট্টগ্রাম নগরীর একটি হল রুমে আজ এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, গোলাম সরওয়ার, মঈনুল আলম ও আ.ক.ম রইসুল হক বাহার তিনজনই ছিলেন দেশ বরেণ্য সাংবাদিক। তিনজনই আজীবন সংবাদপত্রের স্বাধীনতা, বস্তুনিষ্ট সাংবাদিকতা ও পেশার প্রতি ছিলেন দায়িত্বশীল। সংবাদ সংগ্রহে তাদের পদচারণা ছিল অবিচল। সংবাদপত্রের স্বাধীনতার এই ক্লান্তিকালে আজ তাদের বড়ই প্রয়োজন।
দৈনিক সমকালের সাবেক সম্পাদক গোলাম সারওয়ার ছিলেন সাংবাদিকদের সাংবাদিক, সংবাদপত্র জগতের বটবৃক্ষ। মঈনুল আলম তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকে চট্টগ্রাম ব্যুরো প্রধান ও আবাসিক সম্পাদক ছিলেন। তিনি আশির দশকে শত নাগরিক কমিটির ব্যানারে সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে বিশেষ ভূমিকা পালন করেন। রইসুল হক বাহার ছিলেন দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক। তিনি সময়নিষ্ঠা ও দায়িত্বশীলতার বিষয়ে সর্বদা সচেষ্ট ছিলেন।
আজ  ২৯ সেপ্টেম্বর শনিবার  অনুষ্ঠিত উপরোক্ত স্মরণ সভার উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণের সাবেক সিনিয়র সহ-সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী।  প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীন সাংবাদিক নেতা মঈনুদ্দিন কাদেরী শওকত।
এ এফ সি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটের সহযোগিতায় সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত  স্মরণ সভায় গোলাম সারওয়ারকে নিয়ে অনেক বক্তায় আলোচনা করেন। মঈনুল আলম বিষয়ে বক্তব্য রাখেন তাঁর নিকট আত্মীয়, চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মউদুদুল আলম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী।
স্মরণসভায় আলোচনায় আরো অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরু, দৈনিক পূর্বতারা সম্পাদক সাইফুল আলম ছিদ্দিকী, সাহিত্যিক ও সামাজিক সংগঠক সজল চৌধুরী, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, ড. সেলিম উদ্দিন খান, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বিজয় ৭১’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, এ এফ সি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট এর মার্কেটিং ম্যানেজার আবুল মহসিন মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ডা. পরিতোষ বড়ুয়া, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন সোহেল, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, উপাধ্যক্ষ ওসমান সারোওয়ার, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, নাগরিক নিউজ সম্পাদক আ ন ম সানাউল্লাহ, আইটিভি বাংলার সম্পাদক শাহীন সোহেল, মোরাপত্র লেখক সমাজ সভাপতি সজল দাশ, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, নির্বাহী সদস্য হোসেন মিন্টু, ফটিকছড়ি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কাউসার সিকদার, সদস্য বিধান বড়ুয়া, অনলাইন বিকেটিভির চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার, সদস্য শিপক কুমার নন্দী, সুজন আচার্য্য, অনলাইন এসটিভি’র চেয়ারম্যান শহীদুল ইসলাম ও  ৭১ বাংলাদেশ সম্পাদক মো: শেখ সেলিম প্রমুখ।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় পবিত্র দোয়া মাহফিল পরিচালনা করেন লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী। স্মরণসভায় পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন ফটিকছড়ি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

স্মরণসভা সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম মুজাহিদুল ইসলাম বাতেন ও সহ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ।





গুনীজন এর আরও খবর

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা

আর্কাইভ