শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম ও দূর্নীতি বিপাকে হাজার হাজার গ্রাহকরা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম ও দূর্নীতি বিপাকে হাজার হাজার গ্রাহকরা
রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম ও দূর্নীতি বিপাকে হাজার হাজার গ্রাহকরা

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) চট্টগ্রামের রাউজান উপজেলায় পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে । কর্মকর্তাদের মিটারের রিডিং লেখায় খামখেয়ালির কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক । গত জানুয়ারি মাস থেকে শুরু হয়ে এখনো চলছে এই অনিয়ম, গত সেপ্টেম্বর মাসে মুন্সি মিয়া নামের এক গ্রাহক এর দেখাযায় তার প্রতি মাসে ১৮৮৯ টাকার বিলের পরিমান হয় কিন্তুু সে বিলের পরিমান সেপ্টেম্বর মাসে ৪৩৪৬ টাকা, তারা বিল নিয়ে রাউজান নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ শাখার অভিযোগ করতে গেলে কোন রকম সমাধান পানি! এসময় অফিসের এক মহিলা বলেন এই মাসে সবার বিল বেশি অাচ্ছে, অামাদের কোনো কিছু করার নেই। অাবার দেখাগেছে অক্টোবর মাসে নাজির অালী নামের এক গ্রাহক এর নিয়মিত বিল ৩০০ টাকা থেকে ৫৬১ টাকা, গত সেপ্টেম্বর মাসে ব্যবহারকৃত বিদ্যুৎ ইউনিট এর পরিমান ছিল ১১০ সে মাসে বিলের পরিমান ৫৬১ টাকা, অক্টোবর মাসে বিলের পরিমান ১২৩১ টাকা ব্যবহারকৃত ইউনিট এর পরিমান ২২০ ইউনিট! শুধু নাজির অালী নয় হাজার হাজার গ্রাহক বিপাকে এই পল্লী বিদ্যুৎ এর অভিযোগ নিয়ে। বর্তমানে দোকান থেকে শুরু করে ঘর-বাড়ি এঘটনা ঘটেছে এনিয়ে এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে । অতিষ্ট হয়ে বার বার নানা অভিযোগ করেও কোনো প্রকার সমাধান না পাওয়া তারা যেকোনো সময় তীব্র আন্দোলন ডাক দেওয়ার হুশিয়ারী দিয়েছেন অনেক গ্রাহক। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বেশ কয়টি গ্রামে গত ২ মাসে যেসব পল্লী বিদ্যুৎ গ্রাহকদের প্রত্যেক মাসে ৯০ থেকে ১২০ ইউনিট ব্যবহারে এর বিল এসেছে সেই সব গ্রহকদের জুন, অাগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের বিল গত মাসের বিলের এর সাথে কোনো মিল নেই। এসব বিলে দেখাগেছে কয়েকগুণ বেশি ব্যবধান।
অর্থাৎ যেসব গ্রহকদের গত জুন জুলাই মাসে ৬৫ থেকে ১১০ ইউনিটের বিল এসেছে সেখানে গত অাগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের বিল এর কাগজে দেখা গেছে ১৯০ থেকে ৫৯৯ ইউনিট ব্যবহারে বিল লিখা আছে। এদিকে বিল প্রস্তুতকারী একজন অফিস কর্মকতার কাছে প্রেশ্ন করলে “মিটার ভাড়া ১০টা, রিবেট পূর্ববর্তী নীট বিলের ওপর ৫% ভ্যাট, ডিমান্ড চার্জ” কেন নেওয়া হয় তার কোন সঠিক উত্তর প্রয়োগ করতে পারেনাই তিনি। অন্যদিকে গ্রাহকরা বলছে অামার ক্রয়ের মিটার কিসের প্রতিবছর ১০টাকা করে ভাড়া দিতে হবে, অনেক সময় কোনো কারণে মিটার নষ্ট হলে সে মিটার অানতে খরচ হয় ২’হাজার থেকে ৩’হাজার টাকা পযন্ত, এর পরও ১০ টাকা ভাড়া, ডিমান্ড চার্জসহ ভ্যাট অামাদের দিতে হয়।
পল্লী বিদ্যুৎ এর বিলের কাগজ হাতে নিয়ে দেখাযায় গত কয়েক মাসের তুলনায় কয়েকগুণ বেশি বিলের পরিমাণের ব্যবধান দেখে মাথা ব্যাথা উঠে যায় গ্রাহকদের। এদিকে এলাকায় চায়ের দোকানে বিদ্যুৎ বিল নিয়ে চলছে অালোচনা সমালোচনা ঝড়। পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের খামখেয়ালির কারণে দুর্ভোগে পড়েছেন রাউজানে হাজার হাজার গ্রাহক। নাজির হোসেন, ও পারভেজ চৌধুরী নামে এক গ্রাহকের বলেন তিনি বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে বলেন, গত সেপ্টেম্বর মাসে আমার বিল এসেছে ১১০ ইউনিট ব্যবহারে কারণে ৫৬১ টাকা কিন্তু অক্টোবর মাসে বিদ্যুৎ বিল এর কাগজ হাতে নিয়ে দেখি ২২০ ইউনিট ব্যবহৃত বিল আসছে ১২৩১ টাকা। শুধু তিনি নয় এলাকার অধিকাংশ লোকজন অবাক এই রকম কর্মকান্ডে। রাউজানের অধিকাংশ পল্লী বিদ্যুৎ গ্রাহক বলেন এভাবে চলতে দেয়া যায়না এটা অন্যায়, তারা অামাদের মানীয় প্রধানমন্ত্রী যে পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে অাজ বিদ্যুৎ এর সুবিধা করে দিয়েছে, তার সুনাম নষ্ট করতে কিছু অশাধু কর্মকর্তা কর্মচারীরা এসব অনিয়ম করে যাচ্ছে। এলাকাবাসীরা জানান এবিষয় কোন রকম একটি সুষ্ঠভাবে নিষ্পত্তি না হলে আমরা গ্রামবাসী কঠোর আন্দোলনের ডাক দেব ।
গ্রামের প্রতিটি পরিবারে এবার তুলনার চেয়ে অনেক বেশি বিল এসেছে এবিষয় সুষ্ঠভাবে নিষ্পত্তি না হলে আমরা গ্রামবাসী কঠোর আন্দোলনের ডাক দেবে।





আর্কাইভ