শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » বিএনপির সঙ্গে ঐক্যের নতুন ফর্মুলা দিয়েছেন যুক্তফ্রন্টে
প্রথম পাতা » ঢাকা » বিএনপির সঙ্গে ঐক্যের নতুন ফর্মুলা দিয়েছেন যুক্তফ্রন্টে
মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির সঙ্গে ঐক্যের নতুন ফর্মুলা দিয়েছেন যুক্তফ্রন্টে

---অনলাইন ডেস্ক :: যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপির সঙ্গে ঐক্যের নতুন ফর্মুলা দিয়েছেন। এতে বিএনপিকে ১৫০ আসন এবং যুক্তফ্রন্ট ও ঐক্যপ্রক্রিয়ার সম্ভাব্য জোটকে ১২০ আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া জামায়াতকে বাদ দিয়ে ২০ দলীয় জোটের শরিক অন্য ১৮ দলকে ২০টি আসন এবং সুধীসমাজের মধ্য থেকে ১০ জনকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সূত্র মতে, বি চৌধুরীর ফর্মুলায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী বিএনপির পছন্দ অনুযায়ী হবে। কিন্তু রাষ্ট্রপতি ও ন্যায়পাল পদে মনোনয়ন হবে যুক্তফ্রন্ট ও ঐক্যপ্রক্রিয়ার পছন্দ অনুযায়ী।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে লিখিত ওই প্রস্তাব তুলে দেওয়া হয়েছে বলে যুক্তফ্রন্টের দায়িত্বশীল একাধিক নেতা নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি ওই প্রস্তাবে গুরুত্ব দিতে চাইছে না। বরং এ ধরনের প্রস্তাবকে তারা বাস্তবসম্মত নয় বলে মনে করছে। গতকাল রাতে জেএসডির সভাপতি আ স ম রবের বাসায় অবশ্য ওই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

জানতে চাইলে মির্জা ফখরুল এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ঐক্যে আগ্রহী দলগুলোর দাবিদাওয়া নিয়ে অবশ্যই আলোচনা হবে। তিনি বলেন, আলোচনা চলছে, আলোচনা চলবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতার ভারসাম্যের বিষয়টি আমরাও চাই। তবে সেটি আলোচনার মধ্য দিয়ে বেরিয়ে আসবে।’

ফর্মুলার প্রথম ধাপ : চার ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে ফর্মুলায়। প্রথম ধাপের প্রস্তাবে যুক্তফ্রন্টভুক্ত তিন দল (বিকল্পধারা, জেএসডি ও নাগরিক ঐক্য), গণফোরামের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া এবং বিএনপিসহ ১৮ দলকে জাতীয় ঐক্যে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। জোটের নাম হবে জাতীয় যুক্তফ্রন্ট। কৌশলে বিএনপির প্রধান শরিক জামায়াতকে বাদ দিয়ে বলা হয়েছে, স্বাধীনতাবিরোধীদের বাদ দিয়ে জোট করা হোক। প্রস্তাবে আরো বলা হয়েছে, জোট ঘোষিত হওয়া মাত্র ২০ দলীয় জোটের কর্মকাণ্ড স্থগিত ও নিষ্ক্রিয় হয়ে যাবে এবং জাতীয় যুক্তফ্রন্টের নামে কর্মসূচি পালন করা হবে। তবে দলগুলো নিজ নিজ উদ্যোগে নিজস্ব কর্মসূচি পালন করতে পারবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।

দ্বিতীয় ধাপ : ‘সংসদে ভারসাম্য=ক্ষমতার ভারসাম্য= স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ’ এভাবে উল্লেখ করে প্রস্তাবে বলা হয়েছে, এই নীতিতে জাতীয় যুক্তফ্রন্ট সংসদে একটি ভারসাম্য আনতে চেষ্টা করবে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াই করবে। এই ভাগে বিএনপি ১৫০, ১৮ দল ২০টি আসন, যুক্তফ্রন্ট ও ঐক্যপ্রক্রিয়া ও অন্যান্য ১২০ আসন এবং সুধীসমাজকে ১০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন বি চৌধুরী। তবে সুধীসমাজের জন্য ছেড়ে দেওয়া ১০টি আসনের মধ্যে পাঁচটি বিএনপির পছন্দে এবং পাঁচটি যুক্তফ্রন্ট ও ঐক্যপ্রক্রিয়া পছন্দ অনুযায়ী মনোনয়ন দেওয়ার কথা বলা হয় প্রস্তাবে। বি চৌধুরীর প্রস্তাব অনুযায়ী সুধীসমাজের পাঁচজনের মনোনয়নসহ বিএনপি ও ১৮ দলীয় জোটকে ১৭৫ আসনে মনোনয়নের এখতিয়ারের কথা বলা হয়।

তৃতীয় ধাপ : প্রস্তাবে বলা হয়, বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়া প্রত্যেকেই নিজ নিজ দল বা জোটের নির্বাচনী ইশতেহার প্রস্তুত করবে পরে। এগুলো সমন্বয় করে একটি ইশতেহার ঘোষণা করতে হবে। আর চূড়ান্ত ইশতেহারের সঙ্গে কয়েকটি আইনের খসড়া প্রস্তাবও সংযুক্ত করার প্রস্তাব করা হয়। যেমন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্যের জন্য প্রয়োজনীয় সংশোধনী, অ্যার্টনি জেনারেল ও দুর্নীতি দমন কমিশনের গঠন নিয়োগ কিভাবে হবে ইত্যাদি।

চতুর্থ ধাপ : এ ভাগের প্রস্তাবে সরকারের ভারসাম্য আনার জন্য রাষ্ট্রপতি ও ন্যায়পাল—এ দুটি পদে নিয়োগের জন্য নাম যুক্তফ্রন্ট ও ঐক্যপ্রক্রিয়া প্রস্তাব করবে বলে বি চৌধুরী উল্লেখ করেন। তবে প্রধানমন্ত্রী বিএনপির প্রস্তাব অনুযায়ী হবে। এ ছাড়া তিনি বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন।

এর আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও তাঁর ছেলে মাহী বি চৌধুরী দেড় শ আসনে মনোনয়ন চেয়ে আলোচিত হন। বিএনপি ওই ঘটনায় ক্ষুব্ধ হয় বলে জানা যায়। সূত্র: কালের কণ্ঠ





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ