শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বাবাকে হত্যা পর কবর থেকে লাশ গায়েব করলেন দুই ছেলে
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বাবাকে হত্যা পর কবর থেকে লাশ গায়েব করলেন দুই ছেলে
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে বাবাকে হত্যা পর কবর থেকে লাশ গায়েব করলেন দুই ছেলে

---পটুয়াখালী প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৪মি.) পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামে বাবাকে হত্যা করার পর আলামত গায়েব করতে রাতের আঁধারে কবর থেকে লাশ সরিয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে।

আজ ১০ সেপ্টেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নিহতের অপর ছেলে ইউসুফ আলম। ওই ঘটনায় আদালত পটুয়াখালী পিবিআইকে ১১ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কনকদিয়া গ্রামে ওই মামলার তদন্ত করতে সরেজমিনে আসেন পটুয়াখালীর পিবিআই কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান।

এজাহার সূত্র জানাগেছে, জেলার বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের বাসিন্দা কালু হাওলাদারের (৬৭) ছেলে রুহুল আমিন ও ইয়াকুব হাওলাদার সুকৌশলে তার বাবার সব সম্পত্তি তাদের নামে দলিল করে নেয়। এ ছাড়াও কালু হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্বে থাকার সুবাদে ব্যবসার সব টাকাও হাতিয়ে নেয় তারা। ঘটনার তিন মাস পূর্বে কালু হাওলাদার ছেলেদের অসৎ উদ্দেশ্যের বিষয়টি বুঝতে পেরে সম্পত্তির দলিল ও ব্যবসার টাকা ছেলেদের কাছে ফেরত চান। আর এতেই ঘটে বিপত্তি। তখন থেকেই ওই দুই ছেলে তার বাবা কালু হাওলাদারকে খুন করার পরিকল্পনা করতে থাকে। এরপর পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে চলতি বছরের ৮ মে ওই দুই ছেলে তাদের মাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর রাত আনুমানিক ৯টার দিকে কুপিয়ে হত্যা করা হয় কালু হাওলাদারকে।
স্থানীয়রা জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল এবং সম্পূর্ণ মাথা কাপড় দিয়ে বাঁধা ছিল। গোসলের সময় নিহতের মাথায় জখম হওয়া ওই অংশ কাউকে দেখতে দেয়া হয়নি।
মামলার বাদী ইউসুফ আলম জানান, আমার দুই ভাই আমাদেরকে খবর দেয় যে বাবা খুবই অসুস্থ। এরপর আমি বাড়ি ফিরে লাশ দেখতে পেলেও দুই ভাইদেরকে দেখতে পাই নাই। শুধু তাই নয়, তারা মামলার কথা জানতে পেরে রাতের আঁধারে বাবার লাশ কবর থেকে সরিয়ে ফেলেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর বলেন, মামলার তদন্তকাজ চলছে। রিপোর্ট দাখিল না করা পর্যন্ত কিছুই বলা যাবে না।





আর্কাইভ