শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » পাবনা » আগামী সংসদ নির্বাচনে এমপি মকবুলকে আমরা চাইনা : চাটমোহর আ’লীগ
প্রথম পাতা » পাবনা » আগামী সংসদ নির্বাচনে এমপি মকবুলকে আমরা চাইনা : চাটমোহর আ’লীগ
বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী সংসদ নির্বাচনে এমপি মকবুলকে আমরা চাইনা : চাটমোহর আ’লীগ

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৬মি.)  নিজ দলের নেতা কর্মীদের অবমূল্যায়ন, বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের প্রতিষ্ঠাকরন, স্কুল কলেজে নিয়োগ বাণিজ্য, পরিবারতান্ত্রিক রাজনীতি করন, প্রকৃত ও ত্যাগী নেতাদের দলের বাইরে রাখা সহ তিন উপজেলায় আওয়ামীলীগ নেতা কর্মীদের মাঝে স্পষ্ট বিভাজন সৃষ্টি করেছেন পাবনা-৩ এলাকার সংসদ আলহাজ্ব মকবুল হোসেন। আগামী সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে অনেক যোগ্য ত্যাগী নেতা আছে। দলের মঙ্গলার্থে নতুন প্রার্থী দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি উদার্থ আহ্বান জানাই। একই সাথে আগামী সংসদ নির্বাচনে এমপি মকবুল কে আমরা আর চাইনা।

গতকাল বুধবার ১০ অক্টোবর বিকেলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ১০ বছর পূর্তিতে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক বালুচর খেলার মাঠে স্বরণকালের বৃহৎ জনসভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, আজকের এই বৃহৎ জনসমাবেশই প্রমান করে এমপি মকবুলকে মানুষ আর চায়না। দলকে বাঁচাতে দলের নির্যাতিত মানুষকে বাঁচাতে আমরা আজ এক কাতারে দাঁড়িয়েছি। সময় হয়েছে এমপি মকবুলের অপশাসনকে প্রতিহত করার। তাকে এই পাবনা-৩ আসনের প্রতিনিধিত্ব থেকে না সরিয়ে আমরা ঘরে ফিরবো না।

চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আ’লীগের সহ সভাপতি ও পাবনা-৩ এলাকায় আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ইঞ্জি. আব্দুল আলীম, মনোনয়ন প্রত্যাশী বাকী বিল্লাহ, এ্যাড. শাহ আলম, আব্দুর রহিম পাকন, আ’লীগ নেতা আমির হোসেন, বিএমএ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ডা. গোলজার হোসেন, ফরিদপুর উপজেলা আ’লীগের সভাপতি মো. খলিলুর রহমান, সাধারন সম্পাদক আলি আশরাফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান প্রধান, চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক আলি মানিক, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম শরীফ উল্লাহ সাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল মান্নান মাষ্টার, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বিদ্যুত, উপজেলা শ্রমিকলীগের সভাপতি বেলাল হোসেন, আ’লীগ নেতা শেখ ইদ্রিস আলি, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম পলাশ প্রমূখ।
জনসভায় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার আওয়ামীলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশ নেয়। এর আগে তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেয়ার পরে সভাসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

জনসভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জেলা পরিষদের সদস্য মো. হেলাল উদ্দিন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)