শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ফরিদার মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন ফরিদপুর জেলা প্রশাসক তানজিয়া সালমা
প্রথম পাতা » গাইবান্ধা » ফরিদার মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন ফরিদপুর জেলা প্রশাসক তানজিয়া সালমা
শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদার মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন ফরিদপুর জেলা প্রশাসক তানজিয়া সালমা

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকল ৪.০৮মি.) গাইবান্ধার মেয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ফরিদা আকতারের দায়িত্ব নিলেন ফরিদপুরের জেলা প্রশাসক তানজিয়া সালমা। গত বুধবার (১০ অক্টোবর) সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘টাকার অভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত, রিক্সাওয়ালার মেয়ে ফরিদার’ খবর প্রকাশিত হলে তা গাইবান্ধার মেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ যুগ্ম-সচিব নিলীমা আক্তার বাণীর দৃষ্টিগোচর হয়। তিনি অদম্য মেধাবী ফরিদা আকতারের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক তানজিয়া সালমাকে বার্তা পাঠান।
নিলীমা আক্তার বাণীর আহ্বানে সাড়া দিয়ে ফরিদার স্বপ্ন পুরণে এগিয়ে এসেছেন ফরিদপুরের জেলা প্রশাসক তানজিয়া সালমা। ইতোমধ্যে ফরিদার বাবা হতদরিদ্র রিক্সাচালক ফরিদ আহম্মেদ বাকীকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগের জন্য গাইবান্ধা জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।
উল্লেখ্য, ফরিদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের হতদরিদ্র রিক্সাচালক ফরিদ আহম্মেদ বাকী ও গৃহিণী সামিনা বেগমের মেয়ে। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করার পর ফরিদা আকতার জানিয়েছিল ভবিষ্যতে তার ডাক্তার হওয়ার স্বপ্নের কথা। সে এবার রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়।ফরিদার বাবা ফরিদ আহম্মেদ বাকী হতদরিদ্র রিক্সাচালক। গাইবান্ধা পৌরসভার থানাপাড়ায় অন্যের বাড়িতে আশ্রিত থেকে জেলা শহরে রিক্সা চালান তিনি। ২ মেয়ে ও ১ পুত্র সন্তানকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করতে সর্বোচ্চ পরিশ্রম করছেন তিনি। কিন্তু বড়মেয়ে ফরিদার মেডিকেলে ভর্তি ও পড়ার খরচ যোগানোর বিষয়ে তার সামান্য রোজগার ও আর্থিক সংকটের বিষয়টি স্বীকার করে তিনি শিক্ষানুরাগী, বিত্তবান, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং কল্যাণমুখী সামাজিক সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা চান।





আর্কাইভ