শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
আত্রাইয়ে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) নওগাঁর আত্রাইয়ে একটি শুটারগান, ৩ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার নৈদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নাটোর ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা নৈদিঘী গ্রামের মৃত সাদিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪৬), এবং একই উপজেলার ধর্মপুর গ্রামের শোকমান আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি (ভারপ্রাপ্ত) স্বজল কুমার সরকার জানান, গোপন সূত্রে জানা যায় অস্ত্র ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়ি নৈদিঘী গ্রামে ও আব্দুল জলিল অস্ত্র বিক্রির জন্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল নিয়ে সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমগীর হোসেন ও আব্দুল জলিলকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আব্দুল জলিল পুলিশের তালিকা ভুক্ত সর্বহারা দলের শীর্ষ ক্যাডার। সর্বহারার সময় সংঘটিত একটি হত্যা হত্যা মামলার আসামী তিনি। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি