শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রবিদাস জনগোষ্ঠীর ২ শিশুকে ধর্ষন : ধর্ষক নুরুন্নবীকে গ্রেফতারের দাবি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রবিদাস জনগোষ্ঠীর ২ শিশুকে ধর্ষন : ধর্ষক নুরুন্নবীকে গ্রেফতারের দাবি
বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় রবিদাস জনগোষ্ঠীর ২ শিশুকে ধর্ষন : ধর্ষক নুরুন্নবীকে গ্রেফতারের দাবি

---গাইবান্ধা প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি) গাইবান্ধা খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামে নুরুন্নবী মেম্বারের (৬০) রবিদাস সম্প্রদায়ের একই পরিবারের জয়া (৫) ও বেবী (৬)দুই শিশু ধর্ষনের শিকার হয়। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুদুটিকে গতকাল বুধবার (২৪ অক্টোবর) বিকালে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়া চকমামরোজপুর গ্রামের জাম্বুর মেয়ে ও শিশু বেবী একই গ্রামের বাচ্চুর মেয়ে। বুধবার বিকেল ৫টার দিকে চকমামরোজপুর গ্রামে কাজিবাড়ীর পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক নুরুন্নবী একই গ্রামের ইউসুব উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে নুরুন্নবী পলাতক রয়েছে।
শিশুদুটির মা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বুধবার বিকেল ৫টার দিকে চকমামরোজপুর গ্রামে কাজীবাড়ীর পাশে আমাদের মেয়েকে ফুঁসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে নুরুন্নবী। তাদের চিৎকারে এলাকার লোক ছুটে আসলে ধর্ষক কৌশলে পালিয়ে যায়। তারপর তাদের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তাদের গুরুতর অসুস্থ অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশু দুইটি খোলাহাটী ইউনিয়নের বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ঘটনাটি জানতে নুরুন্নবীর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

রবিদাস জনগোষ্ঠীর ২ শিশু ধর্ষনের শিকারের ঘটনায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগ এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ধর্ষক নুরুন্নবীকে গ্রেফতার করে শাস্তি দাবি জানানো হয়েছে।

এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মো. শাহরিয়ার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক নুরুন্নবীকে আটকের চেষ্টা চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)