বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২টি মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা
ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২টি মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২মি) এবার সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫’শ ২০ কোটি টাকার পৃথক ২টি মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝিনাইদহ জর্জ কোর্ট। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলা দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন। মামলা বাদিরা জানান, গত ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। যা নারী সমাজের জন্য অপমানজনক ও মানবাধিকার লংঘন। এ কারণে তারা মামলা দায়ের করেছেন। মামলায় বাদি খালেদা খানম ৫’শ কোটি ও এ্যাড. সালমা ইয়াসমিন ২০ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়েছেন।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ