শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা রেলস্টেশনের ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রীজ সংস্কার জরুরি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা রেলস্টেশনের ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রীজ সংস্কার জরুরি
শুক্রবার ● ২৬ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা রেলস্টেশনের ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রীজ সংস্কার জরুরি

---গাইবান্ধা প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪১মি) গাইবান্ধা রেলস্টেশনের পশ্চিমাঞ্চল রেলওয়ের শান্তাহার-লালমনিরহাট রেল রুটের ফুটওভার ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অত্যন্ত প্রয়োজনীয় হলেও ঝুঁকিপূর্ণ ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও ফুটওভার ব্রীজটি নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
গাইবান্ধা রেলস্টেশন সূত্র জানায়, ১৯০৫ সালে সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে গাইবান্ধার ওপর দিয়ে রংপুরের কাউনিয়া পর্যন্ত একটি মিটারগেজ রেলপথ চালু করা হয়। গাইবান্ধা রেল স্টেশনের ফুটওভার ব্রীজটি সত্তর দশকেরও বেশি সময় আগে নির্মাণ করা হয়। স্টেশনে ট্রেন দাঁড়ানো থাকলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ করতে ফুটওভার ব্রীজটি নির্মাণ করা হয়। কিন্তু নয় মাস আগে পাবনার পাকশী রেল বিভাগের ব্রীজ ইঞ্জিনিয়ার এসে গাইবান্ধার ফুটওভার ব্রীজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। এরপর ব্রীজটির দুইপাশেই রাস্তা বন্ধ লিখে বাঁশ দিয়ে আটকে দেয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা রেল স্টেশনের ফুটওভার ব্রীজটির কংক্রিটের পাটাতনের নিচের প্লাস্টার খসে গেছে। গাইবান্ধা রেল স্টেশনের ফুটওভার ব্রীজটিতে ওঠার সময় বাঁশ দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়। বর্তমানে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার সময় মানুষ জীবনের ঝুকি চলাচল করতে হচ্ছে। ফুটওভার ব্রীজটি অনেক পুরোনো হওয়ায় যে কোনো সময় ভেঙে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দ্রুত নতুন আরেকটি ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
গাইবান্ধা রেল স্টেশনের মাস্টার মো. আবুল কাশেম বলেন, পাকসী রেলওয়ের ব্রীজ ইঞ্জিনিয়ার এসে ফুটওভার ব্রীজটিকে ঝুঁকির্পূণ ঘোষণা করেছেন। একটি নতুন ফুটওভার ব্রীজ নির্মাণের জন্য পাকসী ব্রীজ ইঞ্জিনিয়ারের কাছে আবেদন করা হয়েছে। নতুন ব্রীজ নির্মাণের অনুমতি এখনও পাওয়া যায়নি।





আর্কাইভ