রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে জেএমবি’র আস্তানা থেকে সেনা বাহিনীর পোশাকসহ অস্ত্র ও গুলি উদ্ধার
চট্টগ্রামে জেএমবি’র আস্তানা থেকে সেনা বাহিনীর পোশাকসহ অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের আমান বাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে ভারি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গুলি ও সেনাবাহিনীর পোশাকসহ তিন জেএমবি জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল থেকে ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার প্রতিনিধিকে জানান, হাটহাজারি থানার আমান বাজার এলাকায় হাজী ইছহাক ম্যানসন নামের দুই তলা বাড়ির নিচতলায় শনিবার রাত দেড়টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গত ৫ অক্টোবর খোয়াজনগর এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যদের ব্যাপারে তদন্ত করতে গিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে নাহিম, রাসেল ও ফয়সাল নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ২৫ থেকে ২৭ হবে।
তিনি বলেন, এদের মধ্যে রাসেলের কাছ থেকে আমরা ওই আস্তানার সন্ধান পাই। পরে তাদের নিয়ে সেখানে অভিযান চালালে বিস্ফোরক, গুলি ও অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩