শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ভাই খুন
প্রথম পাতা » পটুয়াখালী » বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ভাই খুন
রবিবার ● ৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ভাই খুন

---পটুয়াখালী প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২মি) বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ছুরির আঘাতে খুন হয়েছেন ভাই পাভেল। উত্ত্যক্তকারীর ছুরির আঘাতে আহত হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আজ রবিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ভাই শেখ পাভেল ইসলাম (২২)।

ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে রাজধারীর শ্যামপুরে বাঁশপট্টি এলাকায়। তার পাভেলের বাসা শ্যামপুরের জুরাইন এলাকার মাজার গেটে।

নিহত পাভেল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পশ্চিম জুরাইনের মাজার গেট এলাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাভেলের বন্ধু বেলাল হোসেন হাসপাতালের সাংবাদিকদের বলেন ওই এলাকায় তুহিন নামে একজন পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করত। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছে। কিন্তু তুহিনকে থামানো যায়নি। গতকাল শনিবারও পাভেলের বোনকে উত্ত্যক্ত করে। এরপর সন্ধ্যায় জুরাইনে তুহিনকে চড়-থাপ্পড় মারে পাভেল। এরপর রাত ১০টার দিকে তুহিন আরও ৫/৬ জনকে নিয়ে এসে বাঁশপট্টি এলাকায় পাভেলকে ছুরি দিয়ে আঘাত করে।

আহত অবস্থায় সেখান থেকে পাভেলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত পাভেল আজ সকালে মারা গেছেন।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)