রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে চালককে হত্যা করে মটরসাইকেল ছিনতাই
তাড়াশে চালককে হত্যা করে মটরসাইকেল ছিনতাই

তাড়াশ (সিরাজগঞ্জ) আশরাফুল ইসলাম রনি :: সিরাজগঞ্জের তাড়াশে দুর্বত্তরা ভাড়ায় চালিত মটর সাইকেলের চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে ৷ রোববার দুপুরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষত বিক্ষত ও গলায় মাফলার পেছানো লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন ৷
তাড়াশ থানার অফিসার ইনর্চাজ ওসি এটিএম আমিনুল ইসলাম ভাড়ায় চালিত মটর সাইকেলের চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় দেশীগ্রাম ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. জহুরুল ইসলাম (৩৫) তার ভাড়ায় চালিত বাজাজ কোম্পানীর ডিসকভার মোটরসাইকেল নিয়ে বের হন ৷ পরে সারারাত খোজাঁখুজির পর সে আর বাড়িতে ফেরেনি ৷ এদিকে রোববার দুপুরে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের আড়ংগাইল গ্রামের পুর্ব পাশে সদানন্দপুর মাঠে কাজ করতে আসা লোকজন সরিষার ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ৷ পুলিশের ধারণা রাতের যে কোন সময়ে দুর্বৃত্তরা ভাড়ায় চালিত মটর সাইকেলের চালক জহুরুল ইসলামকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় ৷ তাড়াশ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন ৷ তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)