মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিসিএস কর্মকর্তাদের মতবিনিময়
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিসিএস কর্মকর্তাদের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার :: ২৯ডিসেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ফাউন্ডেশন প্রশিক্ষণে আসা ১৪জন বিসিএস কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সবির কুমার চাকমা ও রেমলিয়ানা পাংখোয়া বক্তব্য রাখেন৷ সভায় পরিষদ গঠন, ভূমিকা, কার্যাবলী’সহ পরিষদের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা৷
সভায় চেয়ারম্যান কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, বর্তমান সরকার পার্বত্য জেলার প্রতি খুবই আন্তরিক৷ তিনি এ জেলার মানুষের শান্তি ও উন্নয়নের কথা চিন্তা করে ১৯৯৭সালের ২রা ডিসেম্বর শান্তিচুক্তি করেছিল৷ চুক্তির অনেকগুলো ধারা বাস্তবায়িত হয়েছে এবং বাকী ধারাগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে এ সরকার৷ তিনি বলেন, চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ গঠন হয়েছে৷ এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং সে অনুযায়ী পার্বত্য জেলা পরিষদগুলো জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে ৷ তিনি বলেন, এ জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে বর্তমান সরকার এখানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে ৷ তিনি সরকারের উন্নয়নমূলক কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)