শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪
সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহিন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৮ নভেম্বর) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত শাহীন মিয়া সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আনছার প্রামাণিক ওরফে আমসের মেম্বারের ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রশীদ জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটের সাহাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক শাহিন ও সোহেল মিয়াসহ ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জে জান্নাত পরিবহন নামে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট (গাবেরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।





আর্কাইভ