শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামেও থার্টি ফার্স্ট উদযাপন বন্ধ
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামেও থার্টি ফার্স্ট উদযাপন বন্ধ
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামেও থার্টি ফার্স্ট উদযাপন বন্ধ

---চট্টগ্রাম প্রতিনিধি :: ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামেও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উম্মুক্ত স্থানের পরিবর্তে চার দেয়ালের ভিতরে করতে পারলেও তাও রাত ৮টার আগে শেষ করতে হবে। মঙ্গলবার নগর পুলিশের জনসংযোগ বিভাগ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।নগরীজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি বছরের শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৫টার আগেই পর্যটকদের পারকি বিচ ও পতেঙ্গা সমুদ্র সৈকত ত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া সন্ধ্যার পর বিচের দিকে কোনো গাড়ি যেতে দেয়া হবে না এবং কাউকে বিচে অবস্থান করতেও দেয়া হবে না।নগর পুলিশ সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কিছুটা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি করা যাবে না। এইকসঙ্গে ওইদিন (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে পরদিন (১ জানুয়ারি, শুক্রবার) ভোর ৫টা পর্যন্ত সব ধরনের জমায়েত এবং অস্ত্র বহন নিষিদ্ধ।এছাড়া নগরীর ফয়স লেক, ডিসি হিল, আগ্রাবাদ শিশুপার্ক, কাজীর দেউরী শিশুপার্কসহ বিভিন্ন বিনোদনমূলক স্থানেও সন্ধ্যা ৬টার পর অনুষ্ঠান নিষিদ্ধ করেছে সিএমপি।প্রসঙ্গত, থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানী ঢাকাতেও উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।





আর্কাইভ