শুক্রবার ● ৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের কালাঘাটা পুরাতন ব্রিকফিল্ড এলাকয় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মো. কামাল মিয়া (৩৫) নামে একজন বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নিহত মো. কামাল মিয়া হবিগঞ্জের মৃত আক্কাস মিয়ার ছেলে বলে জাগেছে। শুক্রবার সাড়ে ১২টার সময় কালাঘাটা পুরাতন ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আক্কাস মিয়ার ছেলে লিটন, মর্তুজা আলীর ছেলে মিজানুর রহমান ও মৃত ইসা মিয়ার ছেলে মো. ফারুক। তারা সবাই হবিগঞ্জের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কালাঘাটা ৩নং ওয়াডের নতুন ব্রিজ সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় পাশের সংযোগ চালু থাকা অপর একটি তারের সঙ্গে নতুন তারটি ধাক্কা খালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মো. কামাল মিয়া নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে সবাইকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা ঠিকাদার মো. ইসমাইল ঠিকাদারের অধীনে বিদ্যুৎ বিভাগের নতুন লাইন সংযোগের কাজ করছিলেন।
বান্দরবান সদর হাসপাতালের ডা. সামিরা জামান জানান, ‘হাসপাতালে আনার আগেই মো. কামাল মিয়ার মৃত্যু হয়েছে।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত