শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » পিরোজপুর » ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ পাগল হয়ে গেছে : চরমোনাই পীর
প্রথম পাতা » পিরোজপুর » ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ পাগল হয়ে গেছে : চরমোনাই পীর
সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ পাগল হয়ে গেছে : চরমোনাই পীর

---অনলাইন ডেস্ক :: ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন- আমাদের ওপর হামলা চালিয়ে হাতপাখা মার্কার গণজোয়ার থামানো যাবে না। বাধাগ্রস্ত করা যাবে না আমাদের জয়।

জনতার উদ্দেশে রেজাউল করীম বলেন- আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে পাগল হয়ে গেছে। তাদের এক নেতা বলেছেন ক্ষমতায় আসতে না পারলে একদিনে এক লাখ লোক মারা যাবে। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে সবাই শান্তিতে বসবাস করবেন। ইসলামী আন্দোলন এখন রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে গণ্য। কাজেই হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নাই। হাতপাখার গণজোয়ার থামানো যাবে না

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি পালায়, আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়। মানুষ অশান্তিতে বসবাস করে। দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির জন্য ইসলামের পক্ষে রায় দিন। যতই হুমকি আসুক আল্লাহকে ভয় করুন, আল্লাহ সবাইকে হেফাজত করবেন।

পিরোজপুর-১ আসনে দলের প্রার্থী হিসেবে হাত পাখা প্রতীকের প্রার্থী হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহকে পরিচয় করিয়ে দিয়ে রেজাউল করীম বলেন, হাতপাখা শান্তির প্রতীক। মাসুম বিল্লাহকে হাতপাখা প্রতীকে ভোট দিন।

ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, ইসলামী আন্দোলনের এ আসনের প্রার্থী হাফেজ মো. মাসুম বিল্লাহ, শিহাব উদ্দিন কাসেমী, নজরুল আহসান মিন্টু, ইলিয়াস সেখ, আল আমিন, সেখ মো. ওবায়দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মিজানুর রহমান, শহীদুল ইসলাম তালুকদার এবং মো. শহীদুল ইসলাম প্রমুখ।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)