শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ৮ জন কোয়ারেন্টাইনে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৫ জন আহত
প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ৮ জন কোয়ারেন্টাইনে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৫ জন আহত
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিরোজপুরে ৮ জন কোয়ারেন্টাইনে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৫ জন আহত

---শেখ সাথী ইসলাম,পিরোজপুর প্রতিনিধি :: নারায়নগঞ্জ জেলা থেকে ট্রলারে পিরোজপুরের স্বরুপকাঠীতে আসা লোকজনকে সরকারী নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইনে নিতে গিয়ে প্রথমে সংঘর্ষের পরে সারারাত ট্রালারে নদীতে অবস্থান শেষে তাদের স্বরুপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে নারায়নগঞ্জ জেলা থেকে ট্রলারে পিরোজপুরের স্বরুপকাঠীতে আসা ১৮ জনকে স্বরুপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়।
বৃহস্পতিবার রাতে স্বরুপকাঠী উপজেলার কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইনে নিতে গিয়ে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৫ জন আহতের ঘটনায় স্বরুপকাঠী থানায় ৯ জনকে নামীয় আসামী ও ৫০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বরুপকাঠী থানার ওসি মো: কামরুজ্জামান তালকুদার মুঠো ফোনে জানান, বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জ শহর থেকে একটি ভাড়া করা ট্রলারে করে উপজেলার বলদিয়া ইউনিয়নসহ পাশ্ববর্তী এলাকার কিছু লোক বলদিয়া ইউনিয়নে আসে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শহিন মিয়া প্রশাসনকে জানায়। পরে স্বরুপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবু ওই লোকদেরকে কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখার জন্য বলদিয়া ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে বিকেলে নারায়নগঞ্জ থেকে আসা ১৮ জনকে ইউনিয়নের কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখতে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান। এসময় এলাকার কয়েক‘শ মানুষ লাঠিসোটা নিয়ে চেয়ারম্যান ও পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে। হামলায় সাংবাদিক গোলাম মোস্তফা, পুলিশ সদস্য তাজেল, আল মামুন,ইউপি সদস্য মো. সুমন ও চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ীর চালক মাসুম বিল্লাহ আহত হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, নারায়নগঞ্জ জেলা থেকে ট্রলারে পিরোজপুরের স্বরুপকাঠীতে আসা ১৮ জনকে আজ সকালে স্বরুপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তাদের খাবার ও নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)