শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » বিষ্টপদ সূত্রধরের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড
প্রথম পাতা » পাবনা » বিষ্টপদ সূত্রধরের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিষ্টপদ সূত্রধরের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ৮৩ বছর বয়সী বিষ্টপদ সূত্রধরের ভাগ্যে জোটেনি ভাতার কার্ড। একসময় কাঠমিস্ত্রির কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করা এ মানুষটি এখন বয়সের ভারে ন্যুজ। কাজ করে সংসার চালানোর মতো শক্তিও নেই শরীরে। দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কাকুতি-মিনতি করেও মেলেনি সহযোগিতা। আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন।

বিষ্টপদ সূত্রধর বলেন, পরপর দু’বার স্ট্রোক আক্রান্ত হওয়ার পর চোখে ভালো দেখতে পান না। কাজ করতেও পারেন না। স্ত্রী মহামায়া মারা যাওয়ার পর নিঃসঙ্গতা জেঁকে বসে। প্রতি মাসে দুই ছেলে সঞ্চয় ও শিবজয়ের পৃথক সংসারে হাত বদল হতে হয়। গড়ে প্রতিদিন ১২০ টাকার ঔষধ খেতে হয়। দুই ছেলে কাঠমিস্ত্রির কাজ করে যা উপার্জন করে তা দিয়ে তাদের সংসারই চলে না। তবুও তারা কিছু টাকা দেয়। তবে ঔষধ কিনতে গিয়ে টাকা কম পড়ে যায়। তাই বাধ্য হয়ে অনেক সময় মানুষের কাছে হাত পাততে হয়। শেষ বয়সে একটি বয়ষ্ক ভাতার কার্ডের জন্য আকুল আবেদন করছি।

এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর বিলচলন ইউপি চেয়ারম্যান মোহম্মদ আলী বলেন, এসব মানুষেরই আগে কার্ড পাওয়া উচিত। বিষয়টি আমার জানা ছিল না। এরপর বরাদ্দ এলে তাকে অবশ্যই কার্ড করে দেয়ার ব্যবস্থা করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এই বয়সেও তিনি ভাতার কার্ড পাননি এটা দুঃখজনক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তালিকা দেয়া হয়। চলতি বছরের তালিকায় নাম আছে কিনা বিষয়টি দেখা হবে। যাচাই বাছাই করে বিষ্টপদ সূত্রধর-কে ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়া হবে।





আর্কাইভ