শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » গাড়ির স্ট্যান্ড স্থানান্তর কে কেন্দ্র করে জৈন্তাপুরে মুখোমুখি চালক জনতা
প্রথম পাতা » সকল বিভাগ » গাড়ির স্ট্যান্ড স্থানান্তর কে কেন্দ্র করে জৈন্তাপুরে মুখোমুখি চালক জনতা
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাড়ির স্ট্যান্ড স্থানান্তর কে কেন্দ্র করে জৈন্তাপুরে মুখোমুখি চালক জনতা

---সিলেট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারের মূল রাস্তার যানজট নিরসনে বাজারের অটোরিকশা সিএনজি, ক্যারিক্যাব ও লেগুনা গাড়ির স্ট্যান্ড স্থানান্তর নিয়ে জৈন্তাপুর উপজেলার পরিবহন চালকরা ও প্রশাসনসহ বাজার কমিটি মুখোমুখি অবস্থান নিয়েছে। স্ট্যান্ড স্থানান্তর কে কেন্দ্র করে যে কোন সময় বড়ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

স্ট্যান্ড স্থানান্তর কে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলার পরিবহন চালকরা গত কয়েকদিন থেকে কানাইঘাটের গাড়ি চালকদের মারধর এবং গাড়ি থেকে জোর পূর্বকভাবে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

কানাইঘাটের অটোরিকশা সিএনজি, লেগুনা, ক্যারিক্যাব গাড়ির চালকরা যাত্রী বহন করে সিলেট ও দরবস্ত বাজারে নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুরের সিএনজি গাড়ির চালকরা দরবস্ত সহ বিভিন্ন স্থানে কানাইঘাটের গাড়ি আটক করে যাত্রীদের হেনেস্তা করে তাদের গাড়িতে উঠিয়ে নেওয়া সহ ও চালকদের মারধরের ঘটনায় রবিবার বিকেল ৩টায় কানাইঘাট উপজেলার আট পরগনাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা চতুল দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র বিশিষ্ট মুরব্বী লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আট পরগনার বিশিষ্টজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ পরিবহন শ্রমিক সংগঠনের সাথে জড়িত গাড়ির চালকরা উপস্থিত ছিলেন।

সভায় বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী ও সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী সহ মুরব্বীয়ানরা বলেন, চতুল বাজারে জৈন্তাপুর উপজেলা সহ তিন পরগনার বাজার। বাজারে হাজার মানুষ সব সময় কেনাকাটা করে থাকেন। বাজারের পশ্চিম পাশে রাস্তার উপর সিএনজি, ক্যারিক্যাব ও লেগুনা স্ট্যান্ড থাকায় জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এবং বাজারের সব সময় যানজট লেগে থাকায় উপজেলা প্রশাসনের নির্দেশে ও সকলের মতামত নিয়ে পশ্চিম ও পূর্ব বাজারের স্ট্যান্ড গত বুধবার থেকে বাজারের অন্যত্র স্থানে স্থানান্তর করা হয়।

কিন্তু বাজারের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের নির্দেশ অমান্য করে পশ্চিম বাজারের উচ্ছেদকৃত স্ট্যান্ড থেকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার অটোরিকশা সিএনজি, ক্যারিক্যাব, লেগুনা গাড়িুর চালকরা বাজারের যানজট সৃষ্টি করে যাত্রী বহন অব্যাহত রাখলে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

গত বুধবার থেকে জৈন্তাপুরের পরিবহন চালকরা চতুল বাজারের ব্রীজের পশ্চিম পাশে স্ট্যান্ড বসিয়ে কানাইঘাট বাজার, চতুল বাজার, সুরইঘাট বাজার সহ বিভিন্ন জায়গার যাত্রী নিয়ে কানাইঘাটের অটোরিকশা চালকরা সিলেট ও দরবস্তে যাওয়ার সময় জৈন্তাপুরের পরিবহন চালকরা দরবস্ত সহ বিভিন্ন স্থানে তাদের গাড়ি আটক করে যাত্রীদের নামিয়ে দেওয়া সহ চালকদের মারধর ও গাড়ী আটক করে থাকে। এতে করে কানাইঘাটের আট পরগনার সর্বস্তরের লোকজন, পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

তারা বলেন, কানাইঘাটের জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলার পরগনার নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের কাছে এব্যাপারে বিচার দিয়ে কোন সমাধান পাচ্ছেন না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কানাইঘাটের গাড়ি সিলেট-দরবস্ত রাস্তা দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা দূর করা না হলে কানাইঘাট অভিমুখী সব ধরনের যানবাহন চতুল বাজারের আটক করে অবরোধের ঘোষণা দেওয়া হয় প্রতিবাদ সভায়। এব্যাপারে সিলেটের প্রশাসন কে এগিয়ে আসার আহবান জানান তারা।

আট পরগনার এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট সাতবাক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, ফারুক আহমদ চৌধুরী, আট পরগনার মুরব্বী হাজী আব্দুল হেকিমসহ আট পরগনার বিশিষ্ট মুরব্বীয়ান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক

আর্কাইভ