শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » মিশ্র ফল চাষে হ্লাচিংমং চৌধুরীর সাফল্য
প্রথম পাতা » কৃষি » মিশ্র ফল চাষে হ্লাচিংমং চৌধুরীর সাফল্য
মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিশ্র ফল চাষে হ্লাচিংমং চৌধুরীর সাফল্য

---মহালছড়ি প্রতিনিধি :: সুউচ্চ পাহাড়ের ওপরে মিশ্র ফল চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার এক শিক্ষিত বেকার যুবক হ্লাচিংমং চৌধুরী। বিভিন্ন প্রজাতির আম, বিলুপ্তপ্রায় বিভিন্ন জাতের ফল, পেঁপে, কলা, সফেদা, ড্রাগনসহ নানা জাতের ফলের চাষ করে প্রায় ১০ একর জায়গায় গড়ে তুলেছেন তরু বীথি মিশ্র ফল বাগান নামের এক বিশাল ফলজ বাগান। এ বাগান গড়ার ফলে পাহাড়ের শিক্ষিত যুবকদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিএ পাশ করা হ্লাচিং মং চৌধুরী জানান, চাকরির পেছনে ঘুরে ঘুরে এক সময় ক্লান্ত হয়ে ২০১৬ সালের শেষের দিকে চাকরীর সব আশা বাদ দিয়ে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কের পাশে ধুমনিঘাট নামক এলাকায় গড়ে তুলেন বিশাল এ ফলের বাগান। সুউচ্চ পাহাড়ে প্রথমে ৪ শতাধিক ড্রাগন ফলের গাছ লাগান। এর পর পর আরো বিলুপ্তপ্রায় নানা প্রজাতির ফলের গাছ লাগান। প্রথম দিকে ফলের চারা রোপণের সময় পানির জন্য সমস্যা দেখা দিলেও পরবর্তীতে জেনারেটরের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেন তিনি। পরের বছর থেকেই ফলন পেতে শুরু হয়। এলাকার চাহিদা মিটিয়ে প্রতিকেজি ড্রাগন ফল এখন ৪৫০-৫০০ টাকায় বিক্রিও করছেন তিনি। বাগানে এখন ১ হাজারের অধিক ড্রাগন ফলের গাছ রয়েছে। পুরো বাগানের ফলন উৎপাদন শুরু হলে দেশের বিভিন্ন জায়গায় পাইকারী দরে বিভিন্ন প্রজাতির ফল বিক্রি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হ্লাচিংমং চৌধুরী।
তিনি আরো জানান, তাঁর এ বাগানে কাজ করে প্রায় ১০-১২টি পরিবারের চলছে জীবন-জীবিকা।
এই বাগানটি এখন শুধুমাত্র ফল উৎপাদনক্ষেত্র হিসেবে নয় সবমিলিয়ে বাগানটি মহালছড়ির জন্য মডেল বাগান হিসেবে সৌন্দর্য উপভোগের স্থানে পরিচিতি লাভ করেছে।
স্থানীয় এক কৃষক রনজিত কুমার চাকমা জানান, হ্লাচিং মং চৌধুরী এ উদ্যেগ গ্রহন করার ফলে এলাকার শিক্ষিত বেকার যুবকদের উৎসাহ সৃষ্টি করেছেন, তেমনি নিজেও অর্থনৈতিকভবে সচ্ছলতা লাভ করেছেন।
এ বিষয়ে মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা বলেন, গত কৃষি মেলায় মিশ্র ফল চাষি হিসেবে পুরষ্কার লাভ করেছেম হ্লাচিং মং চৌধুরী। আমরা কৃষি অফিস থেকে সব ধরণের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। এ বাগান দেখে অনেকেই মিশ্র ফল চাষে উৎসাহিত হচ্ছেন।





আর্কাইভ