শিরোনাম:
●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » করোনা আপডেট » চট্টগ্রামে ৪৯ জন ডাক্তারের মধ্যে উপস্থিত মাত্র ১ জন
প্রথম পাতা » করোনা আপডেট » চট্টগ্রামে ৪৯ জন ডাক্তারের মধ্যে উপস্থিত মাত্র ১ জন
বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে ৪৯ জন ডাক্তারের মধ্যে উপস্থিত মাত্র ১ জন

---অনলাইন ডেস্ক :: ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। সরকারি এ হাসপাতাল নগরের আন্দরকিল্লা এলাকায়। এটি সদর হাসপাতাল নামেও পরিচিত। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ১৩ মিনিটে হাসপাতালের ১১ নম্বর শিশু স্বাস্থ্য ওয়ার্ডে ঢুকতেই দেখা যায়, কর্তব্যরত চিকিৎসকের কক্ষটি তালাবদ্ধ।

কর্তব্যরত নার্সের রুমের সামনে এক নারী বসে আছেন। ওয়ার্ডের শয্যাগুলোতে রয়েছে শিশু রোগী। চিকিৎসক ওয়ার্ডে আছেন কি না জানতে চাইলে ওই নারী বলেন, ‘সকালে ডাক্তার থাকেন। দুুপুর ২টার পর থেকে এখন ডাক্তার পাবেন না।

১০ নম্বর মেডিসিন ও কার্ডিওলজি ওয়ার্ডে গেলে সেখানেও অর্ধশতাধিক রোগী ভর্তি দেখা যায়। এর মধ্যে কার্ডিওলজিতে ৯ জন রোগী রয়েছে। ওয়ার্ডটিতে চারজন নার্স দেখা গেলেও রোগীর পাশে কোনো ডাক্তার দেখা যায়নি।

এ সময় নার্সরা বলেন, ‘স্যার (চিকিৎসক) ডিউটি রুমে আছেন। পরে চিকিৎসকের কক্ষে গেলে সহকারী রেজিস্ট্রার ডা. কাজী মুহাম্মদ আশিক আমানকে দেখা যায়। তাঁর ডিউটি ছিল সকালের শিফটে।’

ওয়ার্ডে চিকিৎসক না থাকার বিষয়ে জানতে চাইলে ডা. কাজী মুহাম্মদ আশিক আমান বলেন, ‘কয়েক মাস ধরে চিকিৎসকের সংকট চলছে। আমরা সকালের শিফটে ছিলাম। এ শিফটে (বিকেল) ইনডোরের ডাক্তার নেই।

জরুরি বিভাগের চিকিৎসক এখানে রোগী দেখবেন। আমি নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’ এরপর হাসপাতালের মূল ভবনে সব ওয়ার্ড ঘুরে একজন চিকিৎসকের নাগাল পাওয়া যায়নি। শুধু চিকিৎসক নয়, হাসপাতালের ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রেসহ সব চিকিৎসা যন্ত্রপাতির কক্ষ বন্ধ। অপারেশন থিয়েটারও তালাবদ্ধ।

গতকাল সরেজমিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালের সব ওয়ার্ড, কেবিন ও জরুরি বিভাগ ঘুরে দেখা যায়, রোগী রয়েছে অনেক। কিন্তু জরুরি বিভাগে একজন মেডিক্যাল অফিসার ছাড়া দ্বিতীয় কোনো চিকিৎসক নেই।

দ্বিতীয় তলায় ৩টা ৪৮ মিনিটের সময় দেখা যায়, অপারেশন থিয়েটার বন্ধ। গেইটে তালা। গাইনি ওয়ার্ডে ৪৩ জন রোগী রয়েছে বলে একজন নার্স জানান। চারজন নার্সকে দেখা গেলেও চিকিৎসক কোথায় জানতে চাইলে তাঁরা বলেন, ‘এখন এখানে স্যারদের পাবেন না। আমরা প্রয়োজনে জরুরি বিভাগের চিকিৎসকদের কল দিয়ে থাকি।’

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ও তাদের স্বজনদের কথা বললে নাম প্রকাশ না করে সবাই বলে, সকাল ১০-১১টার দিকে চিকিৎসক রাউন্ড দিতে আসেন ওয়ার্ডে। এরপর মাঝেমধ্যে দুপুর ১টার দিকেও আসেন। দুপুর ২টার পর থেকে সকাল ৮টার আগ পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসক দেখা যায় না। এ সময় কোনো পরীক্ষা-নিরীক্ষা হয় না। সেই সঙ্গে অস্ত্রোপচারও বন্ধ থাকে।

সর্বশেষ জরুরি বিভাগে গেলে দেখা যায়, তিনজন নার্স (পুরুষ) রয়েছেন। চিকিৎসক আছেন কি না জানতে চাইলে এক কর্মচারী বিশ্রামাগার থেকে এক নারী চিকিৎসককে ডেকে আনেন। মেডিক্যাল অফিসার রুপা দত্ত বলেন, ‘আমাদের আগে ইনডোর দেখতে হতো না।

মেডিক্যাল অফিসার সংকটের কারণে কয়েক মাস ধরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে বিকেলে ও রাত্রিকালীন (দুই শিফটে) ইনডোরে রোগী দেখতে হয়। আজকে এ শিফটে (বিকেল) আমি কর্তব্যরত। জরুরি বিভাগ থেকে শুরু করে পুরো হাসপাতালে আমাকেই রোগী দেখতে হবে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. অসীম কুমার নাথ বলেন, চিকিৎসকদের সংকট সামনে আরো বাড়তে পারে। কারণ হাসপাতালে ১০টি ওয়ার্ড আছে। প্রতিটি ওয়ার্ডে যদি সার্বক্ষণিক চিকিৎসক রাখতে হয় তাহলে ৪০ জন মেডিক্যাল অফিসার লাগবে।

কিন্তু জরুরি ওয়ার্ডে আছেন ছয়জন। আউটডোরে আছেন পাঁচজন। চিকিৎসক সংকটের কারণেই জরুরি বিভাগ থেকে মাঝেমধ্যে ইনডোরের চিকিৎসাসেবা দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলাগুলো থেকে আগে সংযুক্ত হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক ছিলেন। এখন তা না থাকার কারণেই দুই শিফটে চিকিৎসক সংকট প্রকট। তবে চিকিৎসাসেবা না পেয়ে কেউ হাসপাতাল থেকে যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি এ হাসপাতালে তত্ত্বাবধায়কসহ ৪৯ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে জুনিয়র ও সিনিয়র কনসালট্যান্ট ২৩ জন, মেডিক্যাল অফিসার ১১ জন (জরুরি বিভাগ ও আউটডোর), সহকারী রেজিস্ট্রার পাঁচজন ও আবাসিক মেডিক্যাল অফিসার একজন। এর বাইরে সংযুক্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঁচজন ও উপজেলা হাসপাতালগুলো থেকে তিনজন চিকিৎসক রয়েছেন।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ