শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » খাটের নিচে পাতিলের ভেতর শিশুর লাশ : ঘাতক পিতা পলাতক
প্রথম পাতা » অপরাধ » খাটের নিচে পাতিলের ভেতর শিশুর লাশ : ঘাতক পিতা পলাতক
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাটের নিচে পাতিলের ভেতর শিশুর লাশ : ঘাতক পিতা পলাতক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক নাছরিন আক্তার কারখানা থেকে ১১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বাসায় ফিরে সাত বছরের মেয়ে মনিরাকে নিজ হাতে ভাত খাইয়ে আবার কাজে যান। সন্ধ্যায় বাসায় ফিরে আদরের মেয়েকে পড়ানোর কথা ছিল তার। কিন্তু কারখানা ছুটির পর সন্ধ্যার আগে বাসায় ফিরে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। স্বামী রফিকুল ইসলামেরও খোঁজ নেই। এরপর থানা পুলিশের দ্বারস্থ হন নাছরিন। পরে পুলিশ এসেও রফিকুল ও মনিরাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তাদের ঘরের খাটের নিচে সিলভারের (অ্যালুমিনিয়ম) একটি পাতিলের ভেতর পাওয়া পায় মনিরার নিথর দেহ।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার ওই ঘর থেকে ১১ ফেব্রুয়ারি রবিবার রাত ১০টার দিকে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক বিরোধের জেরে পিতা রফিকুল মেয়েকে হত্যার পর লাশ পাতিলে ভরে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, জেলার কাপাসিয়ার চাঁপাত গ্রামের মাঈন উদ্দিনের ছেলে রফিকুল স্ত্রী নাছরিন ও মেয়ে মনিরাকে নিয়ে ওই বাসায় থাকত। দু’জন একই পোশাক কারখানায় চাকরি করেন। এরই মধ্যে নাছরিন পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে বলে সন্দেহ করা শুরু করে রফিকুল । এ নিয়ে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারি হয়। গত রবিবার সকালে রান্না শেষ করে মেয়েকে তার স্কুলে দিয়ে কাজে চলে যান নাছরিন। কিন্তু রবিকুল বাসায়ই থেকে যায়। দুপুরে বিরতির সময় বাসায় ফিরে নাছরিন স্বামী ও মেয়েকে নিয়ে খাবার খেয়ে আবার কাজে যান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম  সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে রফিকুল মেয়েকে শ্বাসরোধে হত্যার পর পাতিলের ভেতর লুকিয়ে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মনিরাকে চার-পাঁচ দিন আগে স্থানীয় হাজি মোহাম্মদ আলী কিন্ডারগার্টেনে প্লে শ্রেণিতে ভর্তি করা হয়েছিল।

ওসি জানান, মনিরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রফিকুলকে গ্রেফতারের জন্য ঘটনার পর থেকেই অভিযান শুরু হয়েছে। মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন নাছরিন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)