মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আত্রাইয়ে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এতে উৎসবমুখর পরিবেশে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, স্বতন্ত্র হিসেবে আ’লীগ নেতা আলহাজ্ব আজিজুর রহমান পলাশ, স্বতন্ত্র শেখ মো. মঞ্জুরুল আলম ও জাতীয় পার্টি মনোনীত বীথেন্দ্রনাথ পাল, জাকের পার্টির রবি রায়হান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি শহীদুল ইসলাম বাবু, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম ও স্বপন কুমার দত্ত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আ’লীগ নেত্রী মমতাজ বেগম, উপজেলা আওয়ামী মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন নাহার রনি, রওশন আরা পারভীন, শামীমা বেগম ও ফেরদৌসী জেলী।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩